News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুই যুবকের সাহসে প্রাণে বাঁচলেন ৫২ বছরের মহিলা
Image

দুই যুবকের সাহসে প্রাণে বাঁচলেন ৫২ বছরের মহিলা

মেলাঘর, ২৪ আগস্ট: মেলাঘর কলমক্ষেত গোমতী নদীতে থেকে উদ্ধার করা হল এক মহিলাকে। দুই যুবকের তৎপরতা ও সাহসিকতার কারণে মৃত্যুর মুখ থেকে রক্ষা পেলেন ফিরোজা বেগম (৫২)নামে ওই মহিলা, তার বাড়ি মেলাঘর চর এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাত তিনটার দিকে ফিরোজা বেগম কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। সকালে ঘুম থেকে উঠে পরিবারের লোকজন তাকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। এরই মধ্যে খবর ছড়িয়ে পড়ে মহিলার নিখোঁজ হওয়ার। অবশেষে মেলাঘর কলম ক্ষেত গোমতী নদীতে ওই মহিলাকে ভেসে থাকতে দেখে দুই যুবক দ্রুত সাঁতরে গিয়ে তাঁকে উদ্ধার করেন।

উদ্ধারকারী দুই যুবক জানান, নদীর ওপার থেকে দেখা যায় এক মহিলা জলের উপর ভাসছে এবং তিনি দু’হাত নাড়াচ্ছেন। পরিস্থিতির গুরুত্ব বুঝে দুই যুবক নদীতে ঝাঁপিয়ে পড়েন এবং সাঁতরে গিয়ে তাঁ
কে নদীর ধারে নিয়ে আসেন।এরপর পরিবারের লোকজনদের খবর দেওয়া হয়। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফিরোজা বেগমকে বাড়িতে নিয়ে যান।

উদ্ধার হওয়ার পর ফিরোজা বেগম জানান, কেউ তাঁকে নদীতে ফেলে দিয়েছে। তবে স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও একাধিকবার তিনি নদীতে ঝাঁপ দিয়েছেন আত্মহত্যার উদ্দেশ্যে। পরিবারের দাবি, তিনি মানসিকভাবে অসুস্থ।

ঘটনায় দুই যুবকের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য বলে মনে করছেন স্থানীয়রা। তাদের তৎপরতা না থাকলে হয়তো আরেকটি প্রাণহানির ঘটনা ঘটতে পারত।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top