টিএসইউ-র ৪৮ তম প্রতিষ্ঠা দিবস পালিত

আগরতলা, ১৯ আগস্ট : যথাযোগ্য মর্যাদায় ছাত্র ছাত্র যুব ভবনে টিএসইউর ৪৮ তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। এদিন দলের নেতৃত্ব তাদের পতাকা উত্তোলনের পাশাপাশি শহীদদের স্মৃতিতে নীরবতা পালন করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন।

পাশাপাশি, এই প্রতিষ্ঠা দিবসে দলের নেতৃত্বরা ককবরক ভাষাকে অষ্টম তহশীলে অন্তর্ভুক্ত করা এবং নেশা মুক্ত ত্রিপুরা গড়তে ছাত্র সমাজকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। এদিন দলের এক ছাত্র নেতা বলেন, ১৯৭৮ সালের ১৯ এবং ২০ আগস্ট খোয়াই টাউন হলে রাজ্যের ৪০০ জন উপজাতি প্রতিনিধির অংশগ্রহণে দুই দিনের সম্মেলনে আঘোর দেববর্মা কর্তৃক উপজাতীয় ছাত্র ইউনিয়নের পথ চলা শুরু হয়েছে। এখনো পর্যন্ত টিএসইউ ছাত্র ছাত্রীদের বিভিন্ন সমস্যা সমাধানে লড়াই করে যাচ্ছে। আজকের প্রতিষ্ঠা দিবসে মূল স্লোগান হল, ককবরক ভাষাকে অষ্টম তহশীলে অন্তর্ভুক্ত করা এবং নেশা মুক্ত ত্রিপুরা গড়তে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে।