News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঊনকোটি জেলা হাসপাতালে চালু হল এসএনসিইউ ও পিএমবিজেওয়াই পরিষেবা
Image

ঊনকোটি জেলা হাসপাতালে চালু হল এসএনসিইউ ও পিএমবিজেওয়াই পরিষেবা

আগরতলা, ১৬ আগস্ট : ৭৯ তম স্বাধীনতা দিবসে ঊনকোটি জেলার স্বাস্থ্য পরিষেবায় যুক্ত হলো নতুন মাত্রা। রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন বহু প্রতীক্ষিত এসএনসিইউ ও পিএমবিজেওয়াই পরিষেবার। এই উদ্যোগকে কেন্দ্র করে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো ঊনকোটি জেলার স্বাস্থ্য ক্ষেত্রে।

এসএনসিইউ চালুর ফলে জেলা হাসপাতালে জন্ম নেওয়া বা অন্য স্বাস্থ্যকেন্দ্র থেকে আসা নবজাতক শিশুদের জন্য বিশেষায়িত ও আধুনিক চিকিৎসা সেবা সহজলভ্য হবে। এতে নবজাতক মৃত্যুহার কমাতে বড় ভূমিকা রাখবে বলে আশা করছেন চিকিৎসক মহল।

অন্যদিকে, পিএমবিজেওয়াই কাউন্টার চালুর ফলে গরিব ও সাধারণ মানুষ সরকারি মূল্যে মানসম্মত জেনেরিক ওষুধ সংগ্রহ করতে পারবেন। এর ফলে চিকিৎসা খরচ অনেকটাই কমবে এবং মানুষ সহজে ওষুধ পাবে।

এই বিশেষ অনুষ্ঠানে মন্ত্রী টিংকু রায় ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলা শাসক তমাল মজুমদার, পুলিশ সুপার সুধাম্বিকা আর, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ শীর্ষেন্দু চাকমা, জেলা স্বাস্থ্য আধিকারিক ডাঃ সঞ্জয় রুদ্র পাল এবং হাসপাতালের মেডিকেল সুপার ডঃ রোহন পালসহ আরও অনেকে।

ঊনকোটি জেলাবাসীর দীর্ঘদিনের দাবি এবং সরকারের প্রতিশ্রুতি পূরণ হলো এই পরিষেবা চালুর মধ্য দিয়ে। স্থানীয় জনগণের আশা, এর ফলে শুধু ঊনকোটি নয়, আশপাশের জেলার বহু মানুষ উপকৃত হবেন।

Releated Posts

ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ১১৪.৯০ কোটি টাকার গ্রামীণ সড়ক প্রকল্পের অনুমোদন, উপকৃত হবে ৪০-র বেশি জনবসতি

আগরতলা, ২ জুলাই: পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিভিন্ন জেলায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা-এর আওতায় একাধিক গ্রামীণ সড়ক নির্মাণ…

ByByReshmi Debnath Jul 3, 2026

৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডের জনদাবিতে এসডিএম অফিসে সিপিআইএমের ডেপুটেশন ও পথসভা

আগরতলা, ২ জুলাই: আগরতলা পুর নিগমের ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডের একাধিক জনস্বার্থমূলক দাবি তুলে ধরে সদর মহকুমা শাসকের…

ByByReshmi Debnath Jul 3, 2026

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে স্বাস্থ্য দপ্তরের সামনে এসইউসিআই-এর বিক্ষোভ

আগরতলা, ২ জুলাই:এজিএমসি ও জিবি হাসপাতালের ফ্যাকাল্টি এবং চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Jul 3, 2026

মাদকমুক্ত সমাজ গঠনে প্রত্যেক নাগরিককে নিজ নিজ দায়িত্ব পালন করতে সমাজকল্যাণমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই: যুব সমাজকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকান্ডের সঙ্গে যুক্ত রাখতে পারলে মাদকের কুফল থেকে…

ByByReshmi Debnath Jul 3, 2026
Scroll to Top