News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বাধীনতা দিবস উদ্‌যাপনে আগরতলা আইসিপিতে সীমা প্রহরী ব্যান্ডের অনবদ্য পরিবেশনা
Image

স্বাধীনতা দিবস উদ্‌যাপনে আগরতলা আইসিপিতে সীমা প্রহরী ব্যান্ডের অনবদ্য পরিবেশনা

আগরতলা, ১৬ আগস্ট : স্বাধীনতা দিবস ২০২৫ উপলক্ষে আগরতলা ইন্টিগ্রেটেড চেক পোস্টে (আইসিপি) বিটিং রিট্রিট অনুষ্ঠানের পর সীমান্ত সুরক্ষা বাহিনীর (বিএসএফ) ত্রিপুরা ফ্রন্টিয়ার সদর দফতরের অন্তর্গত সীমা প্রহরী ব্যান্ডের এক চমকপ্রদ ব্যান্ড শো অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল বিবেক বক্সী। তাঁর সঙ্গে ছিলেন ব্রিগেডিয়ার বিকাশ রাজ গুপ্তা, লেফটেন্যান্ট কর্নেল দামচুই পানমেল, বালবীর রাম (টু-আই-সি ও কার্যভারপ্রাপ্ত কমান্ড্যান্ট, ৪২ নম্বর বিএসএফ ব্যাটালিয়ান) এবং এম. টি. পাটিল (ডেপুটি কমান্ড্যান্ট, ৪২ ব্যাটালিয়ান বিএসএফ)। অনুষ্ঠানে বিভিন্ন বেসামরিক গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

সীমা প্রহরী ব্যান্ডের দেশাত্মবোধক সুর ও সুসমন্বিত পরিবেশনা দর্শকদের মন জয় করে নেয়। গোটা এলাকা দেশপ্রেমের আবহে মুখরিত হয়ে ওঠে। সন্ধ্যার অনুষ্ঠানটি দর্শকদের করতালির মাধ্যমে সমাপ্ত হয়, যা স্বাধীনতা দিবস উদ্‌যাপনের আরেকটি স্মরণীয় মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে রইল।

Releated Posts

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top