News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অক্সিজেনের অভাবে মৃত্যু ব্যক্তির, মোহনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ
Image

অক্সিজেনের অভাবে মৃত্যু ব্যক্তির, মোহনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ১৬ আগস্ট : মোহনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকের গাফিলতিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এমনটাই অভিযোগ তুলেছে মৃতের পরিবারের সদস্যরা। মৃতের ছেলের অভিযোগ, অক্সিজেনের অভাবে তাঁর বাবার মৃত্যুর হয়েছে। অক্সিজেন নেই হাসপাতালে, তাঁর বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর পরিষেবার দিতে না পারলেও জিবি হাসপাতালে রেফার লেখার জন্য কোন কর্তব্যরত চিকিৎসক ছিলেন না। ওই ঘটনায় কিছুক্ষনের জন্য সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের চত্বরে উত্তেজনা ছড়িয়েছিল।

ঘটনার বিবরণে মৃতের ছেলে জানিয়েছেন, শনিবার ভোরে মোহনপুরের জগৎপুর এলাকার দীপঙ্কর দেবনাথকে শ্বাসকষ্ট জনিত কারণে মোহনপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়েছিল। ওই সময় একজন জুনিয়র ডাক্তার তাকে দেখেছিল। কিন্তু তিনি নাকি অক্সিজেন চালু করতে পারেননি। এমনকি সিনিয়র ডাক্তার ছাড়া রোগীকে রেফারও করা যায়নি। অপেক্ষা করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েন দীপঙ্কর দেবনাথ। এমনি অভিযোগ তার পরিবারের। ওই ঘটনায় কিছুক্ষনের জন্য সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের চত্বরে উত্তেজনা ছড়িয়েছিল।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top