News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জিবি হাসাপাতালের বাথরুমে সন্তান প্রসব ঘিরে লঙ্কাকাণ্ড, মৃত শিশু উদ্ধার
Image

জিবি হাসাপাতালের বাথরুমে সন্তান প্রসব ঘিরে লঙ্কাকাণ্ড, মৃত শিশু উদ্ধার

আগরতলা, ১৬ আগস্ট : এক গর্ভবতী মহিলা ডাক্তার দেখানোর জন্য জিবি হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু হাসপাতালের বাথরুমে মহিলা সন্তান প্রসব করেন। পরে হাসপাতালের বেসরকারি নিরাপত্তা রক্ষীরা দেখেন মহিলার স্বামী শিশুটিকে ব্যাগ ঢুকিয়ে বেরিয়ে যাচ্ছেন। তখন তাকে আটক করা হয়। সাথে সাথে পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, মোহনপুর কলকলিয়া এলাকার নিপু দাস তাঁর স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য জিবি হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু ডাক্তার দেখানোর আগেই হাসপাতালের বাথরুমে মহিলা পুত্র সন্তান প্রসব করেন। পরবর্তী সময়ে মহিলা প্লাসেন্টা নিয়ে ডাক্তার দেখাতে গেলে তাঁকে বাচ্চার কথা জিজ্ঞাসা করা হলে সে কোনো উত্তর দেয় নি। ওই সময় হাসপাতালের নিরাপত্তা কর্মীরা নিপু দাসকে একটি বাজারের ব্যাগে করে বাচ্চা নিয়ে বেরিয়ে যেতে দেখতে পান। সাথে সাথে তাঁরা নিপু দাসকে আটক করে এবং পুলিশকে খবর দিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃত শিশুর দেহ উদ্ধার করে।

এবিষয়ে অভিযুক্ত নিপু দাস বলেন, গতকাল রাতে দাঁত ব্যাথার ওষুধ খেয়েছিলেন তাঁর স্ত্রী। তারপর থেকেই স্ত্রী ব্যাথা শুরু হয়। আজ সকালে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্য বলেছিলেন তাঁদের। কিন্তু তাঁর আগেই বাথরুমে তাঁর স্ত্রী ছেলে সন্তান প্রসব করেন। নিপু দাসের দাবি, তাঁর স্ত্রী ওই তাঁকে বাচ্চা ব্যাগে করে বাইরে নিয়ে যেতে বলেছিলেন। ওই ঘটনায় গোটা হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ওই ঘটনার তদন্তে নেমেছে।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top