News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্বাধীনতা দিবসে রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করলেন সাংসদ বিপ্লব
Image

স্বাধীনতা দিবসে রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৫ আগস্ট: স্বাধীনতা দিবসে অমরপুরে একটি রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।

আজ পশ্চিম ত্রিপুরা আসনের লোকসভা সাংসদ তথা ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব স্বাধীনতা দিবসের এই ঐতিহাসিক দিনে প্রথমে অমরপুরের সর্বং-এ শান্তিকালী আশ্রমে উপস্থিত হয়ে আশ্রমের প্রধান শ্রী চিত্ত মহারাজ এবং স্কুল ও হোস্টেল থেকে আগত জনজাতি ছাত্র ছাত্রীদের সঙ্গে জাতীয় পতাকা উত্তলন করেন। তারপর ছাত্রছাত্রীদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান।

তারপর অমরপুর টাউনহলে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে রক্তদান করেন সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন তিনি বলেছেন ,এক ইউনিট রক্ত, কোন ব্যক্তির জীবন রক্ষার অন্তিম উপায় হতে পারে, তাই আপনারাও মাঝে-মাঝে রক্তদান করুন ও কোন ব্যক্তিকে জীবনদান করুন।

অবশেষে তিনি চড়িলাম মন্ডলের উদ্যোগে সিআরপিএফ এবং টিএসআর এ চাকুরীরত ৩ বীর জওয়ানের বাসভবনে গিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে তাঁদের পরিবারের সঙ্গেও কিছুটা সময়ও কাটান।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, জোট নিয়ে আলোচনা চলছে

আগরতলা, ১৮ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনসহ একাধিক নির্বাচনের প্রস্তুতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

বিদ্যুৎ বিল ও পরিষেবায় গাফিলতি, টিএসইসিএল-এর দুই ইঞ্জিনিয়ার সাসপেন্ড

আগরতলা, ১৮ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত অনিয়ম এবং পরিষেবা প্রদানে গাফিলতির অভিযোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর দুই…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

আগরতলা শহরে বাইরের ই-অটোর বিরুদ্ধে ট্রাফিকের অভিযান, নির্দিষ্ট রুটে চলাচলের নির্দেশ

আগরতলা, ১৮ আগস্ট: আগরতলা শহরে বাইরের এলাকার ই-অটো প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণে মঙ্গলবার অভিযান চালাল ট্রাফিক দপ্তর। এদিন…

ByByReshmi Debnath Aug 18, 2026

সাত দফা দাবিতে আত্মসমর্পণকারী বৈরীদের পথ অবরোধ, হস্তক্ষেপে উঠল অবরোধ

তেলিয়ামুড়া, ১৮ আগস্ট: সাত দফা দাবি-দাওয়া নিয়ে আত্মসমর্পণকারী এলএলএফটি বৈরীরা পথ অবরোধকে কেন্দ্র করে তেলিয়ামুড়ার হাতাই কতর সাধুপাড়া…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top