News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত মহিলা কলেজে
Image

যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত মহিলা কলেজে

আগরতলা, ১৫ আগস্ট: যথাযোগ্য মর্যাদায় এবছরও রাজধানীর মহিলা কলেজে পালিত হলো স্বাধীনতা দিবস। স্বাধীনতার ৭৯ বর্ষপূর্তি হর ঘর তিরঙ্গা মহোৎসবকে সামনে রেখে ২রা আগস্ট থেকে ১৫ আগষ্ট পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো স্বাধীনতা দিবস।

৪ আগস্ট কলেজের এন এস এস শাখার উদ্যোগে আবির দিয়ে জাতীয় পতাকা অঙ্কন করে স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের প্রতি সবাইশ্রদ্ধা জানান ১২ই আগষ্ট ত্রিপুরা রাজ্য এনএস. এস সেলের উদ্যোগে র‍্যালি সংগঠিত হয়েছিল। তাতে ও কলেজের এন এস এস শাখা বিশেষভাবে অংশ গ্রহন করে। ১৩ আগষ্ট তারিখে ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় জাতীয় পতাকা এবং শপথ নেওয়া হয় অখন্ডতার মূল মন্ত্র। তাছাড়া এদিন নেশামুক্ত ভারত নামেও একটি শপথ বাক্য পাঠ করা হয়। শপথবাক্য টি পাঠ করান অধ্যক্ষা। ১৪ আগষ্ট ইংরেজী বিভাগ আয়োজিত বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনিন্দ শ্যাম চৌধুরী।

১৫ই আগষ্ট সকাল সাতটায় জাতীয় পতাকা উত্তোলন করেন অধ্যক্ষা শর্বরী নাথ মহোদয়া এবং এই দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন। জাতীয় সংগীত ও বন্দে মাতরম্ ধ্বনি উচ্চারণের মধ্য দিয়েই সেদিনের অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপভোগ করে সবাই একটি সাংস্কৃতিক অনুষ্ঠান্| স্বাধীনতা দিবসের প্রেক্ষাপট ও বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন অধ্যাপক ড.মনোজ নাথ |এনএসএস ইউনিটের পক্ষ থেকে অধ্যক্ষা এবং জয়েন্ট সেক্রেটারী তাপসী দাসমহোদয়াকে সম্মাননা প্রদান করা হয়| অনুষ্ঠানে কলেজের অধ্যাপক _ অধ্যাপিকা গন, অশিক্ষক কর্মচারী, স্বেচ্ছাসেবীরা, এন সি. সি শাখা ও অন্যান্য ছাত্রীরা সহ সবার সক্রিয় অংশ গ্রহণে সমগ্র অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত হয়ে উঠে |

Releated Posts

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top