News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সচিবালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন কৃষি মন্ত্রী
Image

সচিবালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন কৃষি মন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট : রাজ্য সচিবালয় প্রাঙ্গণে আজ সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ। তিনি আরক্ষা বাহিনীর সমবেত কুচকাওয়াজ পরিদর্শন করেন ও অভিবাদন গ্রহণ করেন।

জাতীয় পতাকা উত্তোলন করে কৃষিমন্ত্রী বলেন, আমাদের দায়িত্ব দেশকে প্রাণ দিয়ে রক্ষা করা। স্বাধীনতার শত্রুদের চিহ্নিত করা। ২০৪৭ সালের মধ্যে উন্নত আত্মনির্ভর ভারতবর্ষ গড়ার অঙ্গীকার নেওয়ার আহ্বান জানান কৃষিমন্ত্রী।

এদিন তিনি আরও বলেন, আজ ৭৯ তম স্বাধীনতা দিবসে সচিবালয়ের প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের সৌভাগ্য অর্জন করেছি। তেরঙা আজ আবারও আকাশ ছুঁয়ে আমাদের মনে করিয়ে দিল, স্বাধীনতা কেবল অর্জন নয়, এটি এক চিরন্তন দায়িত্ব। কৃষির মাঠ থেকে বিদ্যুতের আলো—প্রতিটি ক্ষেত্রেই আমরা গড়ে তুলব আত্মনির্ভর, শক্তিশালী ভারত। এ দিনটি আমাদের অতীতের গৌরব আর ভবিষ্যতের অঙ্গীকারকে এক সুতায় বেঁধে দেয়।

Releated Posts

তিন মাস পর খোলা হলো মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রনামী বাক্স, মিলল বিদেশি মুদ্রাও

উদয়পুর, ১৮ মে : দীর্ঘ প্রায় তিন মাস পর সোমবার খোলা হলো উদয়পুরের ঐতিহ্যবাহী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের…

ByByTaniya Chakraborty May 18, 2026

ফলাফল বিভ্রাটের অভিযোগে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে এবিভিপির বিক্ষোভ, ভারপ্রাপ্ত উপাচার্যের কুশপুত্তলিকা দাহ

আগরতলা, ১৮ মে: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ডক্টর শ্যামল দাসের “কালো গালে জুতা মারো তালে তালে” -এই স্লোগান…

ByByReshmi Debnath May 18, 2026

শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসক অনুপস্থিতির অভিযোগে ক্ষোভ, প্রাইভেট চেম্বারে রোগী দেখার অভিযোগ

শান্তিরবাজার, ১৮ মে: শান্তিরবাজার জেলা হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সাগর সম্রাট দের্বমার বিরুদ্ধে হাসপাতালের পরিবর্তে প্রাইভেট চেম্বারে…

ByByReshmi Debnath May 18, 2026

গোয়ালা বস্তিতে অগ্নিকাণ্ড, বন কুঞ্জ পুড়ে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি

আগরতলা, ১৮ মে: রাজধানীর গোয়ালাবস্তি এলাকায় রাজ কিশোর রায়ের বাড়ির পাশের বন কুঞ্জে হঠাৎ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্যের…

ByByReshmi Debnath May 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top