News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সুপারি কিলার দিয়ে স্ত্রীকে নৃশংসভাবে খুন, গ্রেপ্তার স্বামী সহ আরো দুই
Image

সুপারি কিলার দিয়ে স্ত্রীকে নৃশংসভাবে খুন, গ্রেপ্তার স্বামী সহ আরো দুই

বিলোনিয়া, ১২ আগস্ট: সুপারি কিলার দিয়ে স্ত্রীকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। জঙ্গল থেকে উদ্ধার হয়েছে নিখোঁজ মহিলার পচাগলা মৃতদেহ। ঘটনায় সুপারি কিলার আবার পুর নির্বাচনে তৃনমূল কংগ্রেসের প্রার্থী বলে জানা গেছে।

বিলোনিয়া সিএমও অফিস সংলগ্ন যাত্রাপুর থানাধীন কাশারী গভীর জঙ্গলে থেকে নিখোঁজ কনা দেবনাথ দাসের (৪৫) পচাগলা মৃত দেহ উদ্ধার হয়। মৃতার মেয়ে মৃতদেহ শনাক্ত করেছেন। এই ঘটনায় পুলিশ আটক করেছে মহিলার স্বামী রাজু দাস এবং গত পুর নির্বাচনে তৃনমূল কংগ্রেসের প্রার্থী দুলন দাস ও মো: মিয়াকে। অভিযোগ ৫০ হাজার টাকার বিনিময়ে খুন করানো হয়েছে মহিলাকে।

গৃহবধূ কনার মেয়ে প্রীতি দেবনাথ বিলোনিয়া মহিলা থানাতে নিখোঁজ ডায়েরি করেছিল। অবশেষে ১৪ দিন পর সোনামুড়া যাত্রাপুর থানাধীন কাশারী গভীর জঙ্গল থেকে মঙ্গলবার সকালে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। গত ২৮ শে জুলাই বিকেল থেকে নিখোঁজ ছিল ওই মহিলা।

পুলিশ সুত্রে জানা যায়, হত্যা করা হয়েছে ওই মহিলাকে। হত্যার অভিযোগে গত পুরসভার নির্বাচনে তৃনমূল কংগ্রেসের প্রার্থী দুলন দাস ও মোহাম্মদ মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি গৃহবধূর স্বামী রাজু দাসকে গ্ৰেপ্তার করা হয়েছে।

জানা গৃহবধূর স্বামী রাজু , নিজের স্ত্রী কনা দেবনাথ দাসকে হত্যার জন্য পঞ্চাশ হাজার টাকা সুপারি দেয় দুলনকে। দুলন দাসের (২৮) বাড়ি বিলোনিয়া রাম ঠাকুর পাড়াতে , অপরদিকে মোহাম্মদ মিয়ার (৩৫) বাড়ি রাজনগর মুসলিম পাড়াতে । এই মহিলার সাথে দুলনের আগে পরিচিত ছিল। ফোন কলের মাধ্যমে বাড়ি থেকে বের করে তুলে আনে কাশারীর জঙ্গলে ওই মহিলাকে। সেখানেই মাংস কাটার দা দিয়ে মোহাম্মদ মিয়া পিছন দিক থেকে গৃহবধূ কনার গলা কেটে হত্যা করে বলে স্বীকার করেছে সে। ফোন লোকেশন যাচাইয়ের মাধ্যমে গত সোমবার রাতেই গৃহবধূ কনার স্বামী রাজু সহ দুলন দাস ও মোহাম্মদ মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের পর রাতেই অভিযুক্তদের নিয়ে হত্যার জায়গা সনাক্ত করন করা হয়। পাশাপাশি গৃহবধূর মেয়ে প্রীতি দেবনাথকে খবর দেওয়া হয় মৃতদেহ সনাক্তকরণের জন্য। মঙ্গলবার সকালে পুলিশ গৃহবধূ কনার মৃতদেহ উদ্ধার করে, খবর দেয় ফরেন্সিক বিশেষজ্ঞ দলকে। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Releated Posts

বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের গতি আরও বাড়িয়ে নির্ধারিতসময়ের মধ্যে মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন…

ByByReshmi Debnath Aug 18, 2026

‘মৃত্যুদণ্ডে ফাঁসি’ বন্ধের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের, বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনার সুযোগ

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ভারতে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ‘মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসি’ নিষিদ্ধ করার আবেদন খারিজ…

ByBySandeep Biswas Aug 18, 2026

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, জোট নিয়ে আলোচনা চলছে

আগরতলা, ১৮ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনসহ একাধিক নির্বাচনের প্রস্তুতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

বিদ্যুৎ বিল ও পরিষেবায় গাফিলতি, টিএসইসিএল-এর দুই ইঞ্জিনিয়ার সাসপেন্ড

আগরতলা, ১৮ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত অনিয়ম এবং পরিষেবা প্রদানে গাফিলতির অভিযোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর দুই…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top