News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে চোরের হানা
Image

সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে চোরের হানা

আগরতলা, ১২ আগস্ট : রাতের আঁধারে বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি হয়েছে। চোরের দল হানা দিয়ে নগদ অর্থ সহ অন্যান্য সামগ্রী চুরি করে পালিয়েছে। ওই ঘটনাটি প্রকাশ্যে আসতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওই ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা স্কুলের গেটের তালা খুলে স্কুলের ভিতরে ঢুকতেই দেখতে পায় একাধিক রুমের তালা ভাঙ্গা রয়েছে। সাথে সাব্রুম থানার পুলিশকে খবর দিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ এবং স্কুলের প্রধান শিক্ষক দিলীপ দাস। পুলিশ ও প্রধান শিক্ষক স্কুলের ক্লাসরুম ও অফিস কক্ষ এবং ল্যাব সহ বিভিন্ন রুমগুলি পরিদর্শন করে দেখতে পায় প্রত্যেকটি রুমের তালা ভাঙ্গা রয়েছে এবং স্কুলের রুমের মধ্যে যে আলমিরা গুলি রয়েছে সেগুলি ভাঙ্গা অবস্থায় রয়েছে।

তবে কি কি চুরি হয়েছে এ বিষয়ে প্রাথমিক তদন্তে জানা যায় স্কুলের কিছু নগদ অর্থ ছিল সেই টাকাগুলি চুরি করে নিয়ে গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে তবে এখনো পর্যন্ত এই ঘটনার সঙ্গে যুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

উল্লেখ্য সাব্রুম মহকুমার শহরের মধ্যে সুপরিচিত বহু প্রাচীন এই বিদ্যালয়টিতে কোনরকম সিসি ক্যামেরা নেই। এমনকি, স্কুলের বাউন্ডারি ওয়াল এবং স্কুলে নাইট গার্ড পর্যন্ত নেই।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top