News Flash

Image

মণিপুরে একাধিক জেলায় যৌথ অভিযানে কেসিপি জঙ্গিদের গ্রেফতার

ইমফল, ১২ আগস্ট:মণিপুরে নিরাপত্তা বাহিনী জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। গত দু’দিনে রাজ্যের বিভিন্ন জেলায় সমন্বিত অভিযানে নিষিদ্ধ কাংলেইপাক কমিউনিস্ট পার্টি (কেসিপি)-র তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

১১ আগস্ট, ইমফল পূর্ব জেলার পুংডংবাম আওয়াং লাইকাই এলাকা থেকে কেসিপি (আপুনবা সিটি মেইতেই) শাখার সক্রিয় সদস্য ওয়াকামবাম সুনিলকান্ত মেইতেই (২৫)-কে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী।

একই দিনে থৌবাল জেলার খোংজম থানার অন্তর্গত তেকচাম মানিং চিন এলাকা থেকে কেসিপি (পিডব্লিউজি) দলের সদস্য মায়েনগবাম অমিতাব সিং ওরফে খাবা (৩২)-কে গ্রেফতার করা হয়। তিনি কাকচিং জেলার ওয়াবাগাই থিংগেল লাইকাই এলাকার বাসিন্দা। তদন্তকারীদের দাবি, একটি কমান্ডো ইউনিটকে লক্ষ্য করে গুলিবর্ষণ এবং ইমফলের এনআইটি কর্মীদের হুমকি দেওয়ার ঘটনায় তাঁর জড়িত থাকার প্রমাণ মিলেছে। তার কাছ থেকে একটি .৩২ পিস্তল, ৫০ রাউন্ড তাজা গুলি, চারটি ইনসাস ম্যাগাজিন, দুটি মোবাইল ফোন ও সিম কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে।

তদপূর্বে, ১০ আগস্ট, ইমফল পূর্ব জেলার সেকতা আওয়াং লাইকাই এলাকা থেকে কেসিপি (নয়ন) শাখার সদস্য হুইড্রম সুদার সিং ওরফে সানাথোই ওরফে সালাই (৩৯)-কে গ্রেফতার করে পুলিশ। খাবেইসোই এলাকায় চাঁদাবাজির মাধ্যমে নিষিদ্ধ সংগঠনের জন্য অর্থ সংগ্রহে জড়িত ছিল বলে অভিযোগ। পুলিশ তার কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে।

অন্যদিকে, রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা রক্ষার্থে নিয়মিত তল্লাশি অভিযান চলছে। ১১ আগস্ট ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ২১ জনকে চালান করে মোট ৩৯,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আগের দিন ২৬টি গাড়ি থেকে টিনটেড গ্লাস সরানো হয়েছে।

রাজ্যের উপত্যকা ও পার্বত্য জেলাগুলিতে ১১১টি চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও এলাকা নিয়ন্ত্রণ অভিযান চালানো হয়। এসব চেকপোস্ট থেকে ১১ জনকে আটক করে যাচাই-বাছাই করা হয়েছে।

Releated Posts

ভবিষ্যৎ উপযোগী শ্রেণিকক্ষ গড়বে এআই, পড়ুয়াদের ঝরে পড়ার ঝুঁকিও চিহ্নিত করবে: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৮ আগস্ট (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর মাধ্যমে অসমের স্কুলশিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও পড়ুয়াকেন্দ্রিক করে…

ByByNews Desk Aug 18, 2026

মিজোরামে ১২.০৯ কোটি টাকার হেরোইন উদ্ধার, গ্রেফতার ২

আইজল, ১৮ আগস্ট (আইএএনএস): মিজোরামের সাইতুয়াল জেলায় পৃথক দুটি যৌথ অভিযানে প্রায় ১২.০৯ কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার…

ByByNews Desk Aug 18, 2026

মণিপুরে বড় সাফল্য, ৬ জঙ্গি ও ৬ মাদক পাচারকারী গ্রেফতার; উদ্ধার অস্ত্র ও মাদক

ইম্ফল, ১৭ আগস্ট (আইএএনএস): মণিপুরে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন জেলায় একাধিক যৌথ অভিযানে ছয় জঙ্গি ও ছয় মাদক…

ByByNews Desk Aug 17, 2026

অসমে ১,০০০ কৃষককে ১ লক্ষ টাকা করে পুরস্কার, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার

গুয়াহাটি, ১৭ আগস্ট (আইএএনএস): অসমে প্রগতিশীল ও শিক্ষিত কৃষকদের উৎসাহিত করতে নতুন উদ্যোগ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top