News Flash

Image

গাঁজা সহ আটক এক যুবক

আগরতলা, ১২ আগস্ট: আগরতলা রেলস্টেশন থেকে গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। তার নাম মানিক মিয়া, বাড়ি সোনামুড়া মতিনগর এলাকায়। জানা যায় গাঁজাগুলি নিয়ে বহি:রাজ্যের উদ্দেশ্যে যাওয়ার জন্য রওয়ানা দিয়েছিল ওই যুবক।

ঘটনার বিবরণে পুলিশ আধিকারিক জানিয়েছেন, পুলিশের কাছে গোপন খবর ছিল রেলস্টেশন এলাকায় একটি যুবক গাঁজা পাচার করছে। এই খবরের ভিত্তিতে আগরতলা রেল স্টেশনে অভিযান চালায় আমতলী থানার পুলিশ। রেল স্টেশন এর বাইরের গেটের সামনে থেকে মানিক মিয়াকে আটক করে তল্লাশি চালায় পুলিশ। তার লাগেজ ব্যাগ থেকে তিন কেজি ৩০০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। আজ তাকে পাঁচদিনের পুলিশ রিমান্ডে আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে তার সঙ্গে জড়িত অন্যান্যদেরও হদিস মিলবে বলে, ধারণা পুলিশের।

Releated Posts

নাবালককে বাইক চালাতে দেওয়ায় অভিভাবকের ২৫ হাজার টাকা জরিমানা

আগরতলা, ১৮ আগস্ট:নাবালক ছেলেকে মোটরসাইকেল চালাতে দেওয়ার অভিযোগে তার অভিভাবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে ২৫ হাজার টাকা জরিমানা…

ByByReshmi Debnath Aug 18, 2026

রানীবাড়ী চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ, ম্যানেজারের পদত্যাগের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: দীর্ঘদিন ধরে কাজ করে গেলেও প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন রানীবাড়ী…

ByByReshmi Debnath Aug 18, 2026

সীমান্তে গাঁজা পাচারের অভিযোগে তিন যুবক আটক, কৈলাসহর থানার হেফাজতে

কৈলাসহর, ১৮ আগস্ট: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে গাঁজা পাচারের অভিযোগে তিন যুবককে আটক করেছে বিএসএফ। পরে তাদের কৈলাসহর…

ByByReshmi Debnath Aug 18, 2026

আগরতলা রেলস্টেশনে বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধারের ঘটনায় কলকাতা থেকে দুই অভিযুক্ত আটক

আগরতলা, ১৮ আগস্ট: আগরতলা রেলস্টেশন থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধারের ঘটনায় তদন্তে নেমে কলকাতা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top