News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিকল্প ব্যবস্থা না করে ১৯টি পরিবারকে বারবার উচ্ছেদ নোটিশ, জেলাশাসকের নিকট ডেপুটেশন
Image

বিকল্প ব্যবস্থা না করে ১৯টি পরিবারকে বারবার উচ্ছেদ নোটিশ, জেলাশাসকের নিকট ডেপুটেশন

আগরতলা, ১২ আগস্ট: দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে পশ্চিম জয়পুর এলাকায় সরকারি জমিতে বসবাস করছিল প্রায় ১৯টি পরিবার। কিন্তু সম্প্রতি প্রশাসনের তরফ থেকে উচ্ছেদ নোটিশ পাঠানো হয়েছে। তাতেই তাঁদের মাথায় আকাশ ভেঙে পড়ে। কারণ, জমি কেনার মতো আর্থিক সামর্থ্য নেই। তাই আজ বিকল্প বাসস্থানের দাবিতে জেলাশাসকের নিকট ডেপুটেশন মিলিত হয়েছেন তাঁরা।

জানা গিয়েছে, দীর্ঘ প্রায় ৪০-৪৫ বছর ধরে এসব পরিবার সরকারি নিয়ম মেনে পুর কর ও বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছেন। পরিবারের অধিকাংশ সদস্য দিনমজুর বা পরিচারিকার কাজ করে জীবিকা নির্বাহ করেন। মোট সদস্য সংখ্যা শতাধিক, যার মধ্যে শিশু, নারী ও প্রবীণও রয়েছেন। সম্প্রতি প্রশাসনের তরফ থেকে উচ্ছেদ নোটিশ পাঠানো হয়েছে। তাতেই তাঁদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে।

তাঁরা জানিয়েছেন, জমি কেনার মতো আর্থিক সামর্থ্য নেই। এর আগে এলাকার কর্পোরেটর ও বিধায়কের কাছেও সাহায্যের আবেদন করেছেন তাঁরা। কিন্তু সময়সীমা প্রায় শেষ হয়ে আসায় আজ তারা সরাসরি জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন। তাঁদের একটাই দাবি—সরকারি উন্নয়ন কর্মসূচি যেন চলতে থাকে, তবে তার সঙ্গে তাদের পুনর্বাসনের ব্যবস্থা অবশ্যই করা হোক।

তাদের কথায়, “আমরা উন্নয়নের বিরোধী নই, কিন্তু বাঁচার জন্য একটি ছাদের ব্যবস্থা চাই। রাজ্যের অতীতেও উন্নয়ন প্রকল্পের কারণে বহু পরিবার উচ্ছেদ হয়েছে, তবে সেই ক্ষেত্রে বিকল্প বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে—এমন নজিরও আছে। তাই এই ১৯ পরিবারের আশা, সরকার এবারও মানবিক পদক্ষেপ নেবে।

Releated Posts

আগরতলা শহরে বাইরের ই-অটোর বিরুদ্ধে ট্রাফিকের অভিযান, নির্দিষ্ট রুটে চলাচলের নির্দেশ

আগরতলা, ১৮ আগস্ট: আগরতলা শহরে বাইরের এলাকার ই-অটো প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণে মঙ্গলবার অভিযান চালাল ট্রাফিক দপ্তর। এদিন…

ByByReshmi Debnath Aug 18, 2026

সাত দফা দাবিতে আত্মসমর্পণকারী বৈরীদের পথ অবরোধ, হস্তক্ষেপে উঠল অবরোধ

তেলিয়ামুড়া, ১৮ আগস্ট: সাত দফা দাবি-দাওয়া নিয়ে আত্মসমর্পণকারী এলএলএফটি বৈরীরা পথ অবরোধকে কেন্দ্র করে তেলিয়ামুড়ার হাতাই কতর সাধুপাড়া…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

পুর নিগম এলাকায় ৪ লক্ষ  বিদ্যুৎ গ্রাহকের বাড়ির ছাদে সোলার সিস্টেম বসানোর পরিকল্পনা, বিদ্যুৎমন্ত্রীর উপস্থিতিতে বৈঠক সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট: রাজ্যের দরিদ্র অংশের বিদ্যুৎ গ্রাহকদের বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নিয়ে আলোচনা…

ByByReshmi Debnath Aug 17, 2026

এসএমএ আক্রান্ত ছোট্ট মনশ্রীর চিকিৎসায় ৫০ লক্ষ টাকা পর্যন্ত সহায়তার সুযোগ, বিপ্লব দেবকে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

আগরতলা, ১৭ আগস্ট: স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি বা এসএমএ-তে আক্রান্ত ছোট্ট মনশ্রী চৌধুরীর চিকিৎসা ও আর্থিক সহায়তার বিষয়ে কেন্দ্রীয়…

ByByReshmi Debnath Aug 17, 2026
Scroll to Top