News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে আইন-শৃঙ্খলার অবনতিতে ক্ষুব্ধ সিপিআই(এম), পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ
Image

কৈলাসহরে আইন-শৃঙ্খলার অবনতিতে ক্ষুব্ধ সিপিআই(এম), পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ

আগরতলা, ৯ আগস্ট: ঊনকোটি জেলার আইন-শৃঙ্খলার চরম অবনতির অভিযোগ তুললেন সিপিআই(এম) জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী। শনিবার দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “৬ আগস্ট রাতে কৈলাসহরের রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রীরামপুর সূর্যমণি স্মৃতি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ও শতবর্ষ প্রাচীন আরকেআই স্কুলে চুরির ঘটনা ঘটে। এর কিছু দিন আগে রাতে কুমারঘাটের লেদ্রাইদেওয়ান স্কুলেও চুরি হয়। কিন্তু পুলিশ কোনও ঘটনাতেই কিনারা করতে পারেনি। এটা প্রমাণ করে প্রশাসন ইচ্ছাকৃতভাবে নীরব রয়েছে।”

তিনি অভিযোগ করেন, “রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে ছাত্র-শিক্ষকরা এবিভিপি-র দুষ্কৃতিদের হাতে নিয়মিত নিগৃহীত হচ্ছেন। কলেজের অধ্যক্ষ পর্যন্ত বাজার ফেরার পথে মারধরের শিকার হয়েছেন। শ্রীরামপুর স্কুলে দুই ছাত্রকে ‘এসএফআই করবে কেন’ অজুহাতে বহিরাগতরা মারধর করেছে, কিন্তু পুলিশ কার্যকর ব্যবস্থা নেয়নি।”

শিক্ষা পরিস্থিতি প্রসঙ্গে চৌধুরী বলেন,“বামফ্রন্ট আমলে শিক্ষাবর্ষ শুরুর আগে বই স্কুলে পৌঁছাত, অথচ এবার ষান্মাসিক পরীক্ষার এক মাস আগে বই দেওয়া হয়েছে। শিক্ষক স্বল্পতা ও অবৈজ্ঞানিক পাঠক্রম শিক্ষাঙ্গনের পরিবেশ ধ্বংস করছে।”

মাদক নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, “ড্রাগ মাফিয়ারা দিব্যি ব্যবসা চালাচ্ছে। চুরি, ছিনতাই, হামলার নেপথ্যে মাদকাসক্তরা জড়িত। পুলিশ অভিযোগও নেয় না, এফআইআর করতেও অস্বীকৃতি জানায়।”

পুরনো ঘটনার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, “২০২৩ সালে চণ্ডীপুর অঞ্চল কমিটির অফিসে হামলা হয়েছিল, ২০১৮-তে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদারের মূর্তি ভাঙা হয়। এপ্রিলে সেই স্থানে অনুমতি ছাড়াই রামের মূর্তি বসানো হয়েছে। অপরাধী শনাক্ত হয়েও রাজনৈতিক প্রভাবে ছেড়ে দেওয়া হয়েছে।”

চৌধুরীর বক্তব্যে অভিযোগ, “দিনের অপরাধীরা যেমন নিশ্চিন্তে ঘুরছে, তেমনি রাতের অপরাধীরাও পাচ্ছে নিরাপত্তা। প্রশাসন নিজেই এই অবনতিকে প্রশ্রয় দিচ্ছে।”

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top