News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১ কোটি ৩৫ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক এক
Image

১ কোটি ৩৫ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক এক

আগরতলা, ৮ আগস্ট: রুটিন তল্লাশিতে ১কোটি ৩৫ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক এক পাচারকারী। ঘটনা খয়েরপুর আমতলী বাইপাসের নীলগিরি ধাবা সংলগ্ন এলাকায়।

ঘটনার বিবরনে পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার নমিত পাঠক জানিয়েছেন, প্রতিদিনকার মতো আমতলী থানার উদ্যোগে বাইপাসে রুটিন তল্লাশি চালানো হচ্ছিল। তখনই একটি সন্দেহজনক অটোকে আটক করে পুলিশ। অটোতে তল্লাশি চালিয়ে ২ টি ব্যাগে মতো ৯০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। সঙ্গে গাড়ির চালক সুবীর সূত্রধরকেও আটক করা হয়েছে। তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সুপার আরো জানিয়েছন, দীর্ঘদিন ধরেই এই এলাকা থেকে নেশা কারবারের খবর ছিল। আমতলী থানার পুলিশ প্রতিনিয়ত এই এলাকায় নজরদারি চালিয়ে যাচ্ছেন। এধরনের অভিযান আগামীদিনেও জারি থাকবে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top