News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দেশব্যাপী বিশেষ মধ্যস্থতা অভিযানের প্রচারে আগরতলায় সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত
Image

দেশব্যাপী বিশেষ মধ্যস্থতা অভিযানের প্রচারে আগরতলায় সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

আগরতলা, ৮ আগস্ট: দেশব্যাপী বিশেষ মধ্যস্থতা অভিযানের প্রচারে আজ আগরতলায় সচেতনতামূলক র‍্যালিতে অংশ নেন আদালতে কর্মরত বিচারকরা। পশ্চিম জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে এই র‍্যালি আগরতলা আদালত চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এই র‍্যালিটি। র‍্যালিতে পশ্চিম জেলার জেলা ও দায়রা বিচারক শুভাশিস শর্মা রায়, পারিবারিক আদালতের বিচারক হৃষীকেশ চক্রবর্তী , রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী , সিজেএম সৈকত দাস ছাড়াও অন্যান্য বিচারকরা অংশ নেন।

এছাড়াও আইনজীবী, আদালত কর্মী, অধিকার মিত্ররা র‍্যালিতে হাঁটেন। উল্লেখ্য, দেশব্যাপী গত ১ জুলাই থেকে আগামী ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত মধ্যস্থতার বিশেষ অভিযান চলবে। রাজ্যে এই অভিযানে প্রায় এক হাজার মামলা নিষ্পত্তির জন্য মিডিয়েশন কেন্দ্রগুলিতে পাঠানো হয়েছে। হাইকোর্ট ছাড়াও রাজ্যের সবকটি জেলায় একটি করে মিডিয়েশন সেন্টারে এই প্রক্রিয়া চলছে বলে জানান রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top