News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুই চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিলো স্থানীয়রা
Image

দুই চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিলো স্থানীয়রা

শান্তিরবাজার, ৮ আগস্ট : দুই চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দিলো স্থানীয়রা। ঘটনার বিবরনে জানা যায়, বাইখোড়া থানার অধীনে কলমা মথুলাসর্দার পাড়ায় অবস্থিত একটি কালী মন্দির থেকে বিগত কিছুদিন পূর্বে কিছু নগদ অর্থরাশী চুরি করে নিয়ে যায় এলাকার স্থানীয় তিনযুবক।

জানা যায়, এই অর্থরাশীগুলি স্থানীয় লোকজনেরা বিপদতারিনী পূজার জন্য সংগ্রহ করে রেখেছিলো। এই চুরির বিষয়ে স্থানীয় লোকজনেরা জানতে পেরে মিমাংসায় বসে। মিমাংসায় সকলে মিলে সিদ্ধান্ত নেন তিন যুবকের কাছ থেকে ৪ হাজার টাকা করে সংগ্রহ করা হবে। এই সিদ্বান্ত অনুযায়ী এক যুবক অর্থরাশী প্রদান করে দেয়। অপর দুইজন সময়মতো অর্থরাশী প্রদান না করাতে শুক্রবার দুইযুবককে আটক করে নিয়ে এসে কিছু উত্তম মধ্যম দেয় স্থানীয় লোকজনেরা। স্থানীয় লোকজনেরা দুই যুবকের কাছ থেকে কিছু নেশাসামগ্রী উদ্ধার করে। পরবর্তী সময় দুই যুবককে বাইখোড়া থানার পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় লোকজনেরা।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top