News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুষ্কৃতী হামলা, ভোটাধিকার হরণ ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে ধর্মনগরে বামেদের জোরালো বিক্ষোভ
Image

দুষ্কৃতী হামলা, ভোটাধিকার হরণ ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে ধর্মনগরে বামেদের জোরালো বিক্ষোভ

ধর্মনগর, ৮ আগস্ট: উত্তর জেলার ধর্মনগরে পরপর কয়েকটি নৃশংস ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠল বাম শিবির। সিআইটিইউ নেতা নিখিল কর ও শিবব্রত চক্রবর্তীর বাসভবনে দুষ্কৃতী হামলা এবং বিধবা আশাকর্মী জয়ন্তী বিশ্বাসের উপর নির্মম আক্রমণের ঘটনা বাম নেতৃত্ব ও সাধারণ মানুষের মধ্যে গভীর ক্ষোভের সৃষ্টি করেছে। এই ঘটনার প্রতিবাদে এবং আরও কিছু গুরুত্বপূর্ণ দাবি নিয়ে শুক্রবার ধর্মনগরে সংগঠিত হয় বামেদের এক জোরালো প্রতিবাদ কর্মসূচি।

শুধু দুষ্কৃতী হামলার প্রতিবাদই নয়, রাজ্যের আইনশৃঙ্খলার চূড়ান্ত অবনতি, ভোটার তালিকা সংশোধনের নামে ভোটাধিকার হরণ এবং নাগরিক নিরাপত্তার অভাবের মতো বিষয়গুলিকে সামনে রেখেই এই আন্দোলনের ডাক দেওয়া হয়। কর্মসূচির শুরুতেই বাম প্রতিনিধিদল ধর্মনগর থানায় গিয়ে থানার ওসির সঙ্গে দেখা করেন এবং ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি জানান। অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয় স্পষ্ট ভাষায়।

এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য অমিতাভ দত্ত, উত্তর জেলা সম্পাদক অভিজিৎ দে, ধর্মনগর মহকুমা সম্পাদক রতন রায়, প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ সহ একাধিক বাম নেতৃত্ব। তারা শহর ও আশপাশের এলাকায় দুষ্কৃতী কার্যকলাপ বৃদ্ধি এবং প্রশাসনের নির্লিপ্ত ভূমিকার তীব্র সমালোচনা করেন।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, “জনগণের ভোটাধিকার হরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দুষ্কৃতীদের তাণ্ডব বন্ধ না হলে এবং প্রশাসন যদি আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়, তবে আন্দোলনের মাধ্যমে জনগণই এর উপযুক্ত জবাব দেবে।”

এই প্রতিবাদ কর্মসূচিতে বহু সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তাদের কণ্ঠে একটাই দাবি— “ধর্মনগরে অবিলম্বে ফিরিয়ে আনতে হবে নিরাপদ পরিবেশ ও গণতান্ত্রিক অধিকার।”

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top