News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এবার থেকে জোলাইবাড়ী ও বিলোনিয়া স্টেশনেও থামবে শিয়ালদহ – সাব্রুম – শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপেস
Image

এবার থেকে জোলাইবাড়ী ও বিলোনিয়া স্টেশনেও থামবে শিয়ালদহ – সাব্রুম – শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপেস

আগরতলা, ৮ আগস্ট: এবার থেকে শিয়ালদহ – সাব্রুম – শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপেস জোলাইবাড়ি এবং বিলোনিয়া স্টেশনেও থামবে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষামূলকভাবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দক্ষিণ ত্রিপুরার এই দুটি স্টেশনে এখন থেকে থামবে। এই খবরে খুশি দক্ষিণ ত্রিপুরার জনগণ।

উল্লেখ্য, ২০২৪ এর জুন মাস থেকে সাব্রুম- শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চালু হয়, তখন থেকে সবকটি রাজনৈতিক দল সহ সাধারণ মানুষের দাবি ছিল বিলোনীয়াতে স্টপেজ করার। দীর্ঘদিনের সেই দাবি পূরণ হল, সাথে যুক্ত হল জোলাইবাড়ি। যেহেতু জোলাইবাড়ি ও যুক্ত হয়েছে, ফলে মনুবাজারবাসীর দাবি মনুবাজারেও স্টপেজ করার। দক্ষিণের অন্যতম যাত্রীবহুল স্টেশন মনুবাজার। জোলাইবাড়ি থেকে বহুগুন বেশি যাত্রী হয় মনুবাজারে। সাব্রুম, মনুবাজার এবং বিলোনীয়া এই তিনটাই বড় স্টেশন বলে পরিচিত। দক্ষিণ ত্রিপুরা জেলার ব্যস্ততম স্টেশনের মধ্যে অন্যতম মনুবাজার স্টেশন। এই স্টেশন থেকে প্রচুর যাত্রী রেল পরিষেবা গ্রহণ করেন। যদি এই স্টেশনেও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্টপেজ দেওয়া হয় তবে দক্ষিণ ত্রিপুরাবাসীর আর কোন দুর্ভোগ থাকবে না। না হলে জোলাইবাড়ি ও বিলোনিয়ার যাত্রীরা উপকৃত হলেও দুর্ভোগ থেকে যাচ্ছে মনুবাজার এলাকার জনগণের জন্য। ফলে মনুবাজার স্টেশনেও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্টপেজ দেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার জনগণ।

এদিকে দক্ষিণ ত্রিপুরার দুটি অঞ্চলের জনগণের সুবিধার্থে স্টপেজ দেওয়ার সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি নিজ সামাজিক মাধ্যমে লেখেন, “দক্ষিন ত্রিপুরা ও তৎসংলগ্ন মহকুমা অঞ্চলের মানুষের রেল যাতায়াতের সুবিধার্থে জোলাইবাড়ী ও বিলোনিয়া স্টেশনে প্রাথমিকভাবে পরীক্ষামূলক স্টপেজ দেওয়ার সিদ্ধান্তের জন্য আমি কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জিকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এই দুটি স্টপেজের ফলে, ছাত্র ছাত্রী, প্রবীণ, ব্যবসায়ী ও সর্বোপরি সাধারণ নাগরিকদের বিশেষ সুবিধা হবে।”

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top