মনুবাজার, ৮ আগস্ট : বৃহস্পতিবার রাতে সাতচাঁদ বাজার সংলগ্ন এলাকায় কংগ্রেস নেতা পিন্টু দেবনাথের দোকানে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতিকারীরা।
গতকাল রাতে সাতচাঁদ বাজার সংলগ্ন এলাকাতে কংগ্রেস নেতা পিন্টু দেবনাথ এর দোকানে রাতের আঁধারে কিছু দুষ্কৃতিকারী হামলা চালায় এবং দোকান ভাঙচুর করে। আজ এই ঘটনা সম্পর্কে বিস্তারিত সাংবাদিকদের জানান দক্ষিণ জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পাটারী। তিনি রাতে ঘটনা শুনে ছুটে যান কংগ্রেস নেতার বাড়িতে। রাতে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ রাতের বেলায় ঘটনাস্থলে উপস্থিত হয়।
তিনি দাবি করেন অতিসত্বর মনুবাজার থানার পুলিশ যেন দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে গ্রেফতার করে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার দাবি জানিয়েছেন তিনি। না হলে আগামী দিনে কংগ্রেস দল বৃহত্তর আন্দোলন সংঘটিত করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।



















