News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হঠাৎই অসুস্থ বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন
Image

হঠাৎই অসুস্থ বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ৮ আগস্ট : আগরতলা থেকে ট্রেনে করে ধর্মনগর যাওয়ার পথে হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তাঁকে অসুস্থ অবস্থায় আগরতলা রেলস্টেশন থেকে হাপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে জানান মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে তাঁর। যত তাড়াতাড়ি সম্ভব অস্ত্রপচার করতে হবে।

ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা, হাসপাতালে ছুটে গেছেন, ওনার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। ঘটনার খবর পেয়ে টিএমসিতে ছুটে গেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীও। শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে দ্রুত সুস্থতা কামনা করেছেন। এদিকে বর্তমানে টিএমসি হাসপাতাল থেকে তাঁকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই অস্ত্রপচার হবে বলে জানা গেছে।

জানা যায়, আজ সন্ধ্যার আগরতলা থেকে ধর্মনগরগামী লোকাল ট্রেনে বিধায়ক বিশ্ববন্ধু সেন ধর্মনগর যাচ্ছিলেন। ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগে হঠাৎই তিনি শৌচালয়ে যাওয়ার সময় অজ্ঞান হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চিকিৎসক জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে তাঁর। যত তাড়াতাড়ি সম্ভব অস্ত্রোপচার করতে হবে।

Releated Posts

বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের গতি আরও বাড়িয়ে নির্ধারিতসময়ের মধ্যে মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন…

ByByReshmi Debnath Aug 18, 2026

‘মৃত্যুদণ্ডে ফাঁসি’ বন্ধের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের, বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনার সুযোগ

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ভারতে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ‘মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসি’ নিষিদ্ধ করার আবেদন খারিজ…

ByBySandeep Biswas Aug 18, 2026

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, জোট নিয়ে আলোচনা চলছে

আগরতলা, ১৮ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনসহ একাধিক নির্বাচনের প্রস্তুতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

বিদ্যুৎ বিল ও পরিষেবায় গাফিলতি, টিএসইসিএল-এর দুই ইঞ্জিনিয়ার সাসপেন্ড

আগরতলা, ১৮ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত অনিয়ম এবং পরিষেবা প্রদানে গাফিলতির অভিযোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর দুই…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top