আগরতলা, ৭ আগস্ট: প্রতিদিন বিদ্যুতের বিভিন্ন সমস্যা সন্মূখীন হচ্ছে রাজ্যের মানুষ। বিদ্যুৎ পরিষেবা নিয়েও মানুষের নানা রকমে অভিযোগ। কেউ কেউ অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে নাজেহাল।আবারও সিপাহীজলা জেলার চড়িলাম বিধানসভার কেন্দ্রের অন্তগর্ত,লালসিং মুড়া রামচড়া এলাকায় বাসিন্দা প্রনব দেবনাথ।পেশায় একজন অটো গাড়ী চালক। গাড়ী চালক প্রনব দেবনাথ, নিজ বসত বাড়ীতে বিদ্যুৎ সমস্যার সম্মুখীন হয়েছে।
বিদ্যুৎ সমস্যা সমাধানে তিনি বিশালগড় জাঙ্গালিয়া বিদ্যুৎ দপ্তরের মৌখিক ও লিখিত ভাবে বিদ্যুৎ দপ্তরের অবগত করার পরও বিদ্যুৎ সমস্যা নির্বারনে তেমন কোন সৎ ভূমিকা গ্রহন করেনি বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। বৃহস্পতিবার তিনি সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে,বিদ্যুৎ দপ্তরের প্রতি ক্ষুদ্ধ হয়ে বলেন,এক সপ্তাহ পর্যন্ত ঘরে বিদ্যুৎ বিহীন।
তিনি আর বলেন, একটু বৃষ্টি হলে এলাকায় দীর্ঘদিন বিদ্যুৎ অচলাবস্থা হয়ে পড়ে। বিদ্যুৎ দপ্তরের জানানো পর, তাদের মর্জি মতো সারাই করতে আসে বলে অভিমত ব্যক্ত করেন।,



















