News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নির্মাণ সামগ্রী চুরি ও ক্রয়ের অভিযোগে ধৃত দুই
Image

নির্মাণ সামগ্রী চুরি ও ক্রয়ের অভিযোগে ধৃত দুই

আগরতলা, ৬ আগস্ট: নির্মাণ সামগ্রী চুরির অভিযোগে এক চোর এবং নির্মাণ সামগ্রিক ক্রয় করা দোকান মালিককে গ্রেপ্তার করেছে আগরতলা পূর্ব থানার পুলিশ।

ঘটনার বিবরণে পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ জানিয়েছেন, গত ২রা আগস্ট রাজধানীর প্রান্তিক ক্লাব সংলগ্ন তমাল সাহার বাড়ি থেকে নির্মাণ সামগ্রী চুরি হয়েছে। কপার তার সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী চুরি করে নিয়ে যায় চোর। পরবর্তী সময়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। ঘটনার পরিপ্রেক্ষিতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। তার ভিত্তিতে পুলিশ অভিযুক্ত চোরের খোঁজে সন্ধান শুরু করে।

আজ ভোর নাগাদ রাজধানীর মহারাজগঞ্জ বাজার সংলগ্ন এলাকা থেকে নির্মাণ সামগ্রী চুরির অভিযোগে চোরকে আটক করা হয়েছে। সে স্বীকার করেছে চুরি যাওয়া সামগ্রী গুলি নিয়ে সে ভাঙাচোরা দোকানে বিক্রি করেছে। তার বক্তব্য অনুসারে ওই দোকানে গিয়ে দোকান মালিক বিশ্বজিৎ মালাকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আদালতে সোপর্দ করে পুলিশ সীমান্তে নিয়ে অন্যান্য চুরি কাণ্ডের তদন্ত করা হবে বলে জানিয়েছেন পুলিশ অধিকারীক।

————-

Releated Posts

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন: ২৭ অক্টোবর থেকে ত্রিপুরায় শুরু এসআইআর, জানালেন দক্ষিণ জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ অক্টোবর: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-২০২৬ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

নতুননগর বাজার পরিদর্শনে মেয়র দীপক মজুমদার, উদ্বোধন নতুন রাস্তার

আগরতলা, ২ অক্টোবর: আগরতলা শহরের বড়জলা মণ্ডলের ৩ নম্বর ওয়ার্ডের নতুননগর বাজার পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র…

ByByReshmi Debnath Oct 2, 2026

নকল পিস্তলসহ যুবক আটক, তদন্তে পুলিশ

আগরতলা, ২ অক্টোবর: কোমরে পিস্তল নিয়ে আগরতলা টাউন হলের সামনে দাঁড়িয়ে থাকা এক যুবককে আটক করল পূর্ব আগরতলা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top