News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথে নামলেন চারটি গ্রামের জনজাতিরা
Image

বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথে নামলেন চারটি গ্রামের জনজাতিরা

আগরতলা, ৬ আগস্ট : সুশাসনের জমানায় আন্দোলন ছাড়াই সমাধান। রাজ্যের শাসকের এই দাবিকে ভুল প্রমাণিত করে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্যুতে পথে নামছেন আম জনতা। এবার বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথে নামলেন অমরপুরের খেদারনাল এলাকার চারটি গ্রামের জনজাতিরা। দীর্ঘ ৭ বছরে ধরে রাস্তার বেহাল দশা পরিনত হয়ে রয়েছে। তাই রাস্তা সংস্কারের দাবিতে আজ পথ অবরোধে নামতে বাধ্য হলেন এলাকার চারটি গ্রামের জনজাতিরা।

এলাকাবাসীদের অভিযোগ, বিগত সাত বছর ধরে অমরপুরের খেদারনাল এলাকার রাস্তার কোন সংস্কার হয়নি। সড়কের উপর পুকুর সম গর্তে পড়ে যানবাহন দূর্ঘটনার কবলে পড়ছে।স্হানীয় লোকজন বাজার হাট থেকে শুরু করে শিক্ষার্থীরা স্কুলে যেতে দূর্ভোগ পোহাতে হচ্ছে। তাছাড়া কিছুদিন পূর্বে এক রোগীকে হাসপাতালে যাওয়ার পথে বেহাল রাস্তার জন্য হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে। সড়ক সংস্কারের দাবিতে একাধিকবার সড়ক অবরোধ করা‌ হলেও প্রশাসনের তরফে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই আজ অবরোধ করে বসেন জনজাতিরা।

Releated Posts

বিকশিত ভারত ২০৪৭-এর স্বপ্ন বাস্তবায়নে ভবিষ্যৎ প্রজন্মকে নতুন চিন্তাধারা নিয়ে এগিয়ে আসতে হবে: বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে আজ প্রজ্ঞাভবনের এক…

ByByReshmi Debnath Aug 18, 2026

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top