News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চাকমাঘাট দুর্ঘটনায় মিহিরের মৃত্যুর ঘটনায় সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির মৌন মিছিল, সুষ্ঠ বিচারের দাবিতে রাস্তা অবরোধ অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের
Image

চাকমাঘাট দুর্ঘটনায় মিহিরের মৃত্যুর ঘটনায় সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির মৌন মিছিল, সুষ্ঠ বিচারের দাবিতে রাস্তা অবরোধ অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের

আগরতলা, ৬ আগস্ট: তেলিয়ামুড়া চাকমাঘাটে দশদা কাঞ্চনপুর এলাকার লরিচালক মিহির লাল দেবনাথের সিমেন্ট বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনাগ্রস্থ হয়। দীর্ঘ পাঁচ থেকে ছয় ঘন্টা জীবনের অন্তিম লগ্নে দাঁড়িয়ে লড়াই করে জীবন যুদ্ধে হেরে গিয়ে মৃত্যু হয় তার। এই ঘটনায় প্রশাসনিক ব্যর্থতার নগ্নচিত্র ফুটে উঠেছে সম্পূর্ণভাবে। এরই প্রতিবাদে এবং প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করে সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষ থেকে কালো ব্যাচ ধারণ করে এক মৌন মিছিল সংঘটিত হয় তেলিয়ামুড়া শহরে। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই মিছিলটি। এদিনের এই মিছিল থেকে মিহিরের মৃত্যুর ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন প্রত্যেকে।

অন্যদিকে, অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে চাকমাঘাটে অসম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। মূলত তাদের দাবি ছিল, লরির চালক মিহির লাল দেবনাথের মৃত্যুর ঘটনার সুষ্ঠ তদন্ত। দীর্ঘক্ষণ তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। পরবর্তীতে, প্রশাসনিক আশ্বাসে প্রায় দুই ঘন্টা পর মুক্ত হয় জাতীয় সড়ক। তবে লরির চালক মিহির লাল দেবনাথের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা তেলিয়ামুড়া মহকুমায়।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top