News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষক নিয়োগের দাবিতে ফের উত্তাল লালজুড়ি, ছাত্রদের অবরোধে থমকে গেল কাঞ্চনপুর-ধর্মনগর সড়ক
Image

শিক্ষক নিয়োগের দাবিতে ফের উত্তাল লালজুড়ি, ছাত্রদের অবরোধে থমকে গেল কাঞ্চনপুর-ধর্মনগর সড়ক

ধর্মনগর, ৬ আগস্ট: উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার লালজুড়ি এলাকায় ফের শিক্ষক সংকট ঘিরে দেখা দিল উত্তেজনা। বুধবার সকাল ১০টা থেকে লালজুড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রী রাস্তায় নেমে আসে। শিক্ষক নিয়োগের দাবি তুলে তারা কাঞ্চনপুর-ধর্মনগর সংযোগকারী ব্যস্ততম সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

অভিযোগ, বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে বিজ্ঞান, গণিত এবং ইংরেজি বিষয়ের শিক্ষক নেই। ফলে পড়াশোনায় মারাত্মক ক্ষতি হচ্ছে। এই সমস্যার কথা একাধিকবার প্রশাসনকে জানানোর পরও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি বলে ছাত্রছাত্রীদের ক্ষোভ।

প্রসঙ্গত, নয় মাস আগেও একই দাবিতে এই পথেই অবরোধ হয়েছিল। তখনও কর্তৃপক্ষ শিক্ষক নিয়োগের আশ্বাস দিয়েছিল, কিন্তু বাস্তবে কিছুই হয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের। এদিনের অবরোধের ফলে কাঞ্চনপুর-ধর্মনগর সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। সরকারি কর্মী থেকে সাধারণ যাত্রী—সবাই চরম দুর্ভোগে পড়েন। সড়কের দুই পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কাঞ্চনপুরের বিদ্যালয় পরিদর্শক সঞ্জয় দেববর্মা। তিনি ছাত্রছাত্রীদের বোঝানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। বিক্ষোভকারীরা জানিয়ে দেন—শুধু আশ্বাসে আর তারা সন্তুষ্ট নয়, চাই বাস্তব পদক্ষেপ।

অবশেষে দুপুর ১টা নাগাদ ধর্মনগর থেকে আসেন জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক পী রঞ্জন ত্রিপুরা। লিখিত আশ্বাস দিলে তবেই ছাত্রছাত্রীরা অবরোধ প্রত্যাহার করে। তবে বারবার শিক্ষক নিয়োগের দাবিতে ছাত্রসমাজকে পথে নামতে হওয়া নিয়ে উঠছে বড় প্রশ্ন। কেন সরকারি বিদ্যালয়ে একের পর এক শিক্ষক সংকট দেখা দিচ্ছে? কেন শিক্ষার মতো মৌলিক বিষয়ে এত উদাসীনতা প্রশাসনের? আশ্বাস কি কেবল সময়ক্ষেপণের একটি কৌশল মাত্র? কাঞ্চনপুরের বুদ্ধিজীবী মহলের আশঙ্কা, প্রশাসন যদি এবারও দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে এই আন্দোলন আরও বৃহৎ রূপ নিতে পারে।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top