News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চিনিবাগান নাকা পয়েন্টে পুলিশের সাফল্য, পাচার রুখে উদ্ধার ২০ লক্ষ টাকার বার্মিজ সিগারেট
Image

চিনিবাগান নাকা পয়েন্টে পুলিশের সাফল্য, পাচার রুখে উদ্ধার ২০ লক্ষ টাকার বার্মিজ সিগারেট

আগরতলা, ৬ আগস্ট : কৈলাসহর চিনিবাগান নাকা পয়েন্টে বিশাল সাফল্য পেয়েছে পুলিশের। ধর্মনগর থেকে কৈলাসহরের দিকে আসা একটি বলেরো গাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার হয়েছে। গাড়িটি সন্দেহভাজন মনে হওয়ায় পুলিশ সেটিকে আটক করে এবং তল্লাশিতে ৩৯টি কার্টুন ভর্তি বার্মিজ সিগারেট উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ২০ লক্ষ টাকা হবে।

উদ্ধারকৃত গাড়িটির নম্বর টিআর০২এফ০৭৯৯ গাড়ির চালক সুদীপ নাথ (৩৮), যিনি উত্তর ত্রিপুরার পানিসাগরের তিলথৈ এলাকার বাসিন্দা, তাকেও আটক করেছে কৈলাসহর থানার পুলিশ। এই পুরো অভিযানে বিএসএফ-এর একটি টিমও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পুলিশকে সক্রিয় সহায়তা করে।

কৈলাসহর থানার অফিসার ইনচার্জ তাপস মালাকার বলেন, “প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি এই বার্মিজ সিগারেটগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই আনা হয়েছিল। আমরা গাড়ি ও চালককে আটক করেছি। এ বিষয়ে উপযুক্ত ধারায় মামলা নেওয়া হবে।”

তিনি আরও জানান, চিনিবাগান নাকা পয়েন্টে চেকিংয়ের সময় পুলিশ ও বিএসএফ-এর সমন্বিত তৎপরতার ফলেই এই চোরাচালান রুখে দেওয়া সম্ভব হয়েছে।

এই ঘটনার পর অঞ্চলজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, চালকের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top