News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তরাখণ্ডে প্রবল বর্ষণে বিপর্যস্ত জনজীবন, কেদারনাথ যাত্রা স্থগিত, স্কুল-আঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ
Image

উত্তরাখণ্ডে প্রবল বর্ষণে বিপর্যস্ত জনজীবন, কেদারনাথ যাত্রা স্থগিত, স্কুল-আঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ

দেরাদুন, ৬ আগস্ট : উত্তরকাশী জেলায় পরপর দুটি মেঘভাঙ্গা বৃষ্টির পর একদিন কাটতে না কাটতেই সমগ্র উত্তরাখণ্ডজুড়ে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি করল ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি)। এর ফলে রাজ্যের একাধিক জেলা জুড়ে সতর্কতা এবং জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরকাশী, রুদ্রপ্রয়াগ, চামোলি, বাগেশ্বর, পিথোরাগড়, উদম সিং নগর, দেরাদুন, নয়নিতাল, চম্পাবত এবং পৌরি গড়ওয়াল জেলার নির্দিষ্ট কিছু স্থানে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে রাজ্যের বিভিন্ন অংশে।

এই সতর্কতার প্রেক্ষিতে দেরাদুন, নেনিতাল, টেহরি, চামোলি, রুদ্রপ্রয়াগ, চম্পাবত, পৌরি গড়ওয়াল, আলমোড়া ও বাগেশ্বর জেলায় প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত স্কুল এবং আঙ্গনওয়াড়ি কেন্দ্র আজ বন্ধ রাখা হয়েছে। অবিরাম বৃষ্টিপাতের কারণে অনেক স্থানে সংযোগ স্থাপনকরি সড়কগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তা থেকে ধ্বংসস্তুপ সরাতে দিন-রাত কাজ করছে প্রশাসন। ইতিমধ্যে বদ্রীনাথ জাতীয় সড়কের একাধিক অংশে ধস নামায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

এদিকে, টানা বর্ষণের কারণে জনপ্রিয় তীর্থযাত্রা কেদারনাথ যাত্রাও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। প্রশাসনের এই পদক্ষেপের ফলে যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এবং তীর্থপথে বড় ধরনের প্রভাব পড়েছে। রাজ্য প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী পরিস্থিতির ওপর নিবিড় নজর রেখে চলেছে। নাগরিকদের সতর্কতা অবলম্বন ও প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

Releated Posts

মুম্বইয়ে সিজেপি-র বিক্ষোভ, মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি

মুম্বই, ২ অক্টোবর : ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ…

ByBySandeep Biswas Oct 2, 2026

এসআইআর-এ বাদ পড়া ভোটারদের খুঁজতে বাড়ি বাড়ি যাবে বিএলও

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২ অক্টোবর: বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যেই ভোটার তালিকা…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বশান্তিতে ভারতের বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর হয়ে উঠেছে দেশ: অমিত শাহ

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বশান্তির ক্ষেত্রে একটি “বিশ্বাসযোগ্য কণ্ঠস্বর” হিসেবে উঠে এসেছে বলে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top