News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মিহিরের পরিবারকে ৬ লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা মুখ্যমন্ত্রীর, বরখাস্ত করা হয়েছে তেলিয়ামুড়ার এসডিএমকে, খোয়াইয়ের জেলাশাসককে শো-কজ
Image

মিহিরের পরিবারকে ৬ লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা মুখ্যমন্ত্রীর, বরখাস্ত করা হয়েছে তেলিয়ামুড়ার এসডিএমকে, খোয়াইয়ের জেলাশাসককে শো-কজ

আগরতলা, ৬ আগস্ট: তেলিয়ামুড়ায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো মিহিরলাল দেবনাথের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। মোট ছয় লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষনা করা হয়েছে। যার মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা থেকে ৪ লক্ষ টাকা এবং মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই।

এছাড়াও ঘটনাটির তদন্তের জন্য, রাজস্ব সচিব (ত্রাণ পুনর্বাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা) এর নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবেন। তৎসঙ্গে তেলিয়ামুড়ার এসডিএমকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। খোয়াইয়ের জেলাশাসক ও সমাহর্তাকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

সমাজকল্যাণ ও সামাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায় এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা মৃত ব্যক্তির বাসভবন পরিদর্শন করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মিহির লাল দেবনাথ এর মৃত্যুর ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন ধরনের আপোষ করা হবে না। তত সময় পর্যন্ত সরকারের উপর ভরসা রাখার আহবান করলেন মুখ্যমন্ত্রী। আজ নিজ সামাজিক মাধ্যমে এই খবর জানিয়েছেন তিনি।

Releated Posts

জি রাম জি আইনের সুবিধাগুলি রাজ্যে সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই: সারা দেশের সঙ্গে গতকাল ত্রিপুরাতেও বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার ও আজীবিকা মিশন…

ByByReshmi Debnath Jul 3, 2026

নতুন এসি বসানোর আগে বৈদ্যুতিক লোড বৃদ্ধি বাধ্যতামূলক, সতর্ক করল বিদ্যুৎ নিগম

আগরতলা, ২ জুলাই: রাজ্যজুড়ে তীব্র গরমের কারণে এয়ার কন্ডিশনার (এসি) ব্যবহারের প্রবণতা দ্রুত বাড়ছে। এই পরিস্থিতিতে গ্রাহকদের নিরাপত্তা…

ByByReshmi Debnath Jul 2, 2026

২৪ ঘন্টার ব্যবধানে দুইটি পণ্যবাহী ট্রেনে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার, আটক এক                        

আগরতলা, ২ জুলাই: জিরানিয়া রেল স্টেশনে প্রচুর পরিমাণে মাদক উদ্ধারের এবার আগরতলা রেল স্টেশনে ২৪ ঘন্টার ব্যবধানে দুইটি…

ByByReshmi Debnath Jul 2, 2026

গন্ডাতুইসায় আম বিপ্লব; আরও ৩৪২ কানিতে আম চাষ সম্প্রসারণের ঘোষণা কৃষিমন্ত্রীর

আগরতলা, ২ জুলাই: কৃষকদের জীবিকা শক্তিশালী করা এবং তাদের আয় বৃদ্ধির লক্ষ্যে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর…

ByByReshmi Debnath Jul 2, 2026
Scroll to Top