News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চিকিৎসকের বাড়িতে চুরির ঘটনায় আটক দুই চোর, উদ্ধার চুরি যাওয়া স্বর্ণালংকার
Image

চিকিৎসকের বাড়িতে চুরির ঘটনায় আটক দুই চোর, উদ্ধার চুরি যাওয়া স্বর্ণালংকার

আগরতলা, ৫ আগস্ট: চুরি কাণ্ডের তদন্তে নেমে দুই চোরকে গ্রেফতার করেছে পশ্চিম আগরতলা থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া স্বর্ণালংকার। উল্লেখ্য গত ৩রা আগস্ট দুর্গা চৌমুহনীস্থিত হার্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর রাকেশ দাসের বাড়ির মন্দির থেকে বিভিন্ন স্বর্ণালংকার চুরি হয়েছিল। ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিম আগরতলা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা হাতে নিয়ে তদন্তে নেমে পুলিশ রাধানগর এলাকা থেকে বিকি তাঁতি এবং গোপাল দাস নামে দুই চোরকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার সহ একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ। স্বর্ণালংকার গুলির বাজার মূল্য দুই লক্ষ টাকার অধিক হবে বলে জানিয়েছে পুলিশ অধিকারিক তাদের আজ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়। পুলিশে মাইন্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে আরো কোন চুরির ঘটনার সঙ্গে তারা জড়িত রয়েছে কিনা তার তদন্ত করা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

এছাড়াও রাজেশ নম: নামে অপর এক চোরকে আটক করেছে পুলিশ। তার বাড়ি আরালিয়ায়। মূলত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এসির তার চুরির অভিযোগ মিলছে। এই ঘটনার তদন্তি নেমে রাজেশকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে বেশ কিছু এসির তার উদ্ধার হয়েছে। তাকেও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

Releated Posts

৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডের জনদাবিতে এসডিএম অফিসে সিপিআইএমের ডেপুটেশন ও পথসভা

আগরতলা, ২ জুলাই: আগরতলা পুর নিগমের ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডের একাধিক জনস্বার্থমূলক দাবি তুলে ধরে সদর মহকুমা শাসকের…

ByByReshmi Debnath Jul 3, 2026

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে স্বাস্থ্য দপ্তরের সামনে এসইউসিআই-এর বিক্ষোভ

আগরতলা, ২ জুলাই:এজিএমসি ও জিবি হাসপাতালের ফ্যাকাল্টি এবং চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Jul 3, 2026

মাদকমুক্ত সমাজ গঠনে প্রত্যেক নাগরিককে নিজ নিজ দায়িত্ব পালন করতে সমাজকল্যাণমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই: যুব সমাজকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকান্ডের সঙ্গে যুক্ত রাখতে পারলে মাদকের কুফল থেকে…

ByByReshmi Debnath Jul 3, 2026

ছয় দফা দাবিতে স্বাস্থ্য দপ্তরে গণতান্ত্রিক নারী সমিতির ডেপুটেশন, প্রসূতি পরিষেবা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের দাবি

আগরতলা, ২ জুলাই: রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং সাম্প্রতিক পরিস্থিতিতে রোগীদের ভোগান্তি দূর করার দাবিতে বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরে ছয়…

ByByReshmi Debnath Jul 2, 2026
Scroll to Top