News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষিকা বদলির প্রতিবাদে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ ছাত্রছাত্রীদের
Image

শিক্ষিকা বদলির প্রতিবাদে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ ছাত্রছাত্রীদের

আগরতলা, ৫ আগস্ট : ফের শিক্ষিকা বদলির প্রতিবাদে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করলে ছাত্রছাত্রীরা। কদমতলার ফুলবাড়িতে শিক্ষিকা বদলির প্রতিবাদে তালা ঝুলিয়ে রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা স্কুলের মূল ফটকে তালা ঝুলিয়ে শিক্ষক-শিক্ষিকাদের ভেতরে আটকে রেখে চুরাইবাড়ি রেলস্টেশন-খেরেংজুড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।

এদিকে বিদ্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ে চলছে শিক্ষক স্বল্পতা। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় ৩৫০ জন শিক্ষার্থীর জন্য ৭ জন শিক্ষক, শিক্ষিকা রয়েছেন। এরই মধ্যে সম্প্রতি বিদ্যালয়ের একমাত্র জীবন বিজ্ঞান শিক্ষিকা মালতি রিয়াংকে যুবরাজনগরের শ্রীভূমি বিদ্যালয়ে বদলি করেছে শিক্ষা দপ্তর। এতে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, একমাত্র জীববিজ্ঞান শিক্ষিকা বদলি হলে তাদের পড়াশোনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আগামী ৮ আগস্ট তাদের পরীক্ষা। তাই তারা বদলি প্রত্যাহারের দাবিতে এই আন্দোলন শুরু করেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চুরাইবাড়ি থানার পুলিশ। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top