News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চার দফা দাবিতে কৈলাসহরের মহকুমাশাসকের নিকট ডেপুটেশন দিল সিপিআই কৈলাসহর মহকুমা কমিটি
Image

চার দফা দাবিতে কৈলাসহরের মহকুমাশাসকের নিকট ডেপুটেশন দিল সিপিআই কৈলাসহর মহকুমা কমিটি

কৈলাসহর, ৫ আগস্ট: বৈদ্যুতিক স্মার্ট মিটার সহ বিভিন্ন দাবি নিয়ে মাঠে নামলো সিপিআই কৈলাসহর মহকুমা কমিটি। সিপিআই কৈলাসহর মহকুমা কমিটির পক্ষ থেকে চার দফা দাবিতে মঙ্গলবার দুপুরে কৈলাসহরের মহকুমাশাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে।

দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, কৈলাসহর শহর থেকে রাঙ্গাউটি অব্দি রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে রয়েছে। প্রায় প্রতিদিনই ছোট বড় যান দুর্ঘটনা ঘটেই চলছে। তাছাড়া কৈলাসহর-ধর্মনগর রাস্তার পাশে ঊনকোটি জেলা হাসপাতাল এবং চিরাকুটি ট্রাই জংশন এলাকায় বাইক সহ যান দুর্ঘটনা ঘটছে। অবিলম্বে জেলা হাসপাতালের পাশে এবং চিরাকুটি ট্রাই জংশন এলাকায় স্থায়ী ট্রাফিক পয়েন্ট স্থাপন করতে হবে। বৈদ্যুতিক স্মার্ট মিটার কৈলাসহর মহকুমায় গ্রাহকদের বাড়িতে বসানো যাবে না। কৈলাসহরের ডাকবাংলো থেকে টিলাবাজার দ্বাদশ শ্রেণি বিদ্যালয় অব্দি পূর্ত দপ্তরের রাস্তার দুপাশের ড্রেন অবিলম্বে পরিস্কার করতে হবে। এই চার দফা দাবিতেই সিপিআই কৈলাসহর মহকুমা কমিটির পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়েছে।

ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন সিপিআই ত্রিপুরা রাজ্য কমিটির অন্যতম সক্রিয় সদস্য সায়েদ আলী বাদশা, সিপিআই কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক এস এম আলী, নারী নেত্রী হাসনা বেগম, সিপিআই কৈলাসহর মহকুমা কমিটির সদস্য আসব আলী,আবুল হোসেন সহ অন্যান্যরা।

ডেপুটেশন শেষে সায়েদ আলী বাদশা জানান যে, এই চার দফা দাবিতে এর আগেও প্রশাসনের কাছে সংগঠনের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়েছিলো। এবার শেষ বারের মতো ডেপুটেশন প্রদান করা হয়েছে। দাবীগুলো বাস্তবায়নের জন্য প্রশাসনের পক্ষ থেকে যদি খুব শীঘ্রই কোনো ধরনের পদক্ষেপ গ্রহন করা না হয় তাহলে, সংগঠনের পক্ষ থেকে কৈলাসহরে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সায়েদ আলী বাদশা ।

Releated Posts

স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে। তবেই গড়ে উঠবে একটি…

ByByReshmi Debnath Jun 22, 2026

সাংগঠনিক শক্তি বাড়াতে নিয়মিত বৈঠকে জোর বিজেপির : প্রদেশ সভাপতি

আগরতলা, ২২ জুন : সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে রাজ্যের বিভিন্ন স্তরে নিয়মিত বৈঠক পুনরায় চালু করার উপর…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যসচিবের সঙ্গে সিপিআই(এম)-এর প্রতিনিধিদলের বৈঠক, দ্রুত পদক্ষেপের আশ্বাস

আগরতলা, ২২ জুন : অসম-আগরতলা জাতীয় সড়ক এবং পিডব্লিউডি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আজ রাজ্য সচিবালয়ে রাজ্য…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

কিডনি প্রতিস্থাপনের জন্য পিএম ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে ৩ লক্ষ টাকার সহায়তা, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বিপ্লব দেবের

আগরতলা, ২২ জুন: পিএম ন্যাশনাল রিলিফ ফান্ডের মাধ্যমে যোগেন্দ্রনগরের বাসিন্দা মৌসুমী সাহার কিডনি প্রতিস্থাপনের জন্য ৩ লক্ষ টাকার…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top