News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেপরোয়া বাইকের ধাক্কায় আহত অপর এক বাইক চালক
Image

বেপরোয়া বাইকের ধাক্কায় আহত অপর এক বাইক চালক

আগরতলা, ৫ আগস্ট: বেপরোয়া বাইকের ধাক্কায় আহত হলেন অপর এক বাইক চালক। ঘটনা বিশালগড় থানাধীন গকুলনগর বন্ধন ব্যাংক সংলগ্ন এলাকায়। আহত বাইক চালকের নাম দিলীপ চৌধুরী, তার বাড়ি বিশালগড় মোড়াবাড়ি এলাকায়। ঘাতক বাইকের চালক সহ দুই বাইক আরোহী বাইক ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এদিকে প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে খবর দেন দমকল কর্মীদের। তারা ছুটে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। তার মাথায় গুরুতর আঘাত লেগেছে।

ঘটনার বিবরনে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুতগতিতে একটি বাইক আসছিল, বাইক তিনজন ছিল, উল্টো দিক থেকে দিলীপ চৌধুরী বাইকে করে সিলিন্ডার নিয়ে রাস্তা পার করছিলেন। দ্রুতগতিতে অপর বাইকটি এসে সজোরে ধাক্কা দেয় দিলীপ চৌধুরীর বাইকে। ঘটনায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে বাইক ফেলে পালিয়ে যায় ৩ বাইক আরোহী। পুলিশ বাইকটিকে জব্দ করে তদন্ত শুরু করেছে।

Releated Posts

বিকশিত ভারত ২০৪৭-এর স্বপ্ন বাস্তবায়নে ভবিষ্যৎ প্রজন্মকে নতুন চিন্তাধারা নিয়ে এগিয়ে আসতে হবে: বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে আজ প্রজ্ঞাভবনের এক…

ByByReshmi Debnath Aug 18, 2026

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top