News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হঠাৎই বাইক থেকে পড়ে গিয়ে মৃত্যু এক যুবকের
Image

হঠাৎই বাইক থেকে পড়ে গিয়ে মৃত্যু এক যুবকের

সোনামুড়া, ৫ আগস্ট : নিজের বাইক থেকে পড়ে গিয়ে মৃত্যু সোনামুড়া মাঠ পাড়ার মিঠুন বণিক নামে এক যুবকের। ঘটনাটি ঘটে মেলাঘর ঠাকুর পাড়া চৌমুহনীতে।

ঘটনার বিবরনে জানা যায়, মিঠুন বণিক এর সোনামুড়া থানার সঙ্গে জুয়েলারি দোকান রয়েছে। বিকেল পাঁচটার দিকে তার নিজস্ব বাইক নিয়ে মেলাঘরে আসার পথে, মেলাঘর ঠাকুরপাড়া চৌমুহনীতে আসার পর, বাইক থেকে আপনাআপনিভাবে পড়ে যায় সে। এই ঘটনা দেখে প্রত্যক্ষদর্শীরা মেলাঘর ফায়ার সার্ভিসকে ফোন করলে, মেলাঘর ফায়ার সার্ভিস দ্রুতগতিতে এসে মিঠুন বনিককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে আসার পর, চিকিৎসকরা তাকে মৃত বলো ঘোষণা করে। তবে তার শরীরে, কোন অংশে আঘাতের চিহ্ন নেই।

প্রত্যক্ষদর্শীরা জানান, সে বাইক নিয়ে ঠাকুরপাড়া চৌমুহনীতে আসার পর বাইকে কাঁপতে কাঁপতে বাইক থেকে পরে হয়ে যায়। অনুমান করা, মিঠুন বনিক স্ট্রোক করে মারা গিয়েছে, তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।

Releated Posts

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top