News Flash

Image

জলে ডুবে মৃত্যু ৩ বছরের শিশুর 

বক্সনগর, ৩ আগস্ট: পুকুরের জলে ডুবে মৃত্যু হল ৩ বছরের এক শিশুর। মৃত শিশুর নাম ফরহাদ হোসেন(৩), পিতা – জালাল উদ্দিন। তাদের বাড়ি বক্সনগরের আশাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডে। 
ঘটনার বিবরণে জানা যায়, আজ সকালে সকলের অলক্ষ্যে বাড়ির পাশের এক পুকুরে পড়ে যায় ফারহাদ। বাড়িতে তাকে খুঁজে নিয়ে না পেয়ে শুরু হয় খোঁজাখুঁজি। কোথাও খুঁজে না পেয়ে তার বাবার সন্দেহ হলে পুকুরে নেমে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। তখনই পুকুর থেকে উদ্ধার হয় তার নিথর দেহ। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। ফারহাদ এর মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। এদিকে ঘটনার খবর পেয়ে কলমচৌড়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতার জেরে খেলতে খেলতে পুকুরে পড়ে যায় ফারহাদ। আর তাতেই মৃত্যু হয়েছে ওই ছোট্ট শিশুটির।

Releated Posts

প্রচারের শেষ লগ্নে মোহনপুরে বড়সড় ভাঙন, ১০৭৩ ভোটার তিপ্রা মথায় যোগদান

আগরতলা, ১০ এপ্রিল: টিটিএএডিসি নির্বাচনের প্রচারের একেবারে শেষ মুহূর্তে মোহনপুর মহকুমার অন্তর্গত ইউ.ডি নগর বাজার কাতালে বড়সড় রাজনৈতিক…

ByByReshmi Debnath Apr 10, 2026

নববর্ষের আমেজে বাজারে হালখাতা ও ইলিশ, তবে কমেছে ঐতিহ্যবাহী খাতার চাহিদা

আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি, তারপরই বাঙালির সবচেয়ে বড় উৎসব পয়লা বৈশাখ। নববর্ষকে ঘিরে ইতিমধ্যেই বাজারে…

ByByReshmi Debnath Apr 10, 2026

সিপাহিজলা অভয়ারণ্যে দুষ্কৃতীদের তাণ্ডব, ভাঙচুরে লক্ষ লক্ষ টাকার সরকারি সম্পদের ক্ষতি

আগরতলা, ১০ এপ্রিল: সিপাহিজলা অভয়ারণ্যে দুষ্কৃতীদের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা সামনে এসেছে, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে।…

ByByReshmi Debnath Apr 10, 2026

ছামনুতে কংগ্রেসের সভা, সিপিএম ছেড়ে ১২ ভোটারের যোগদান

আগরতলা, ১০ এপ্রিল: আসন্ন এডিসি নির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী সূর্য লাল চাকমার সমর্থনে আজ ছামনু লালছড়া বাজারে একটি…

ByByReshmi Debnath Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top