News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দীর্ঘ ১৭ বছর ধরে সনাতন সন্ত্রাস দেশবাসীর উপর অত্যাচার চালিয়েছে, দুই দিন আগে সেই অভিযোগের খন্ডন হয়েছে : বিজেপি
Image

দীর্ঘ ১৭ বছর ধরে সনাতন সন্ত্রাস দেশবাসীর উপর অত্যাচার চালিয়েছে, দুই দিন আগে সেই অভিযোগের খন্ডন হয়েছে : বিজেপি

আগরতলা, ০২ আগস্ট : দীর্ঘ ১৭ বছর ধরে সনাতন সন্ত্রাস দেশবাসীর উপর অত্যাচার চালিয়েছে। গত দুই দিন আগে সেই অভিযোগের খন্ডন হয়েছে। গত দুই দিন আগে মালেগাঁও বিস্ফোরণ মামলায় সাত অফিযুক্তকে বেকসুর খালাস করেছে মুম্বাইয়ের বিশেষ এনআইএ আদালত। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন প্রদেশ বিজেপির সভানেত্রী পাপিয়া দত্ত।

এদিন তিনি বলেন, ২০০৮ সালে ২৯ সেপ্টেম্বর রাতে মহারাষ্ট্রে নাসিক জেলায় মালেগাঁও শহরে এক বিস্ফেরণে সাত জনের মৃত্যু হয়েছিল। তদন্তে জানা গিয়েছে, একটি মোটরসাইকেলে দুটি বোমা রাখা হয়েছিল। তাতেই বিস্ফোরণ ঘটে। কিন্তু গত দুই দিন আগে মালেগাঁও বিস্ফোরণ মামলায় প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিংহ ঠাকুর সহ সাত অফিযুক্তকে বেকসুর খালাস করেছে মুম্বাইয়ের বিশেষ এনআইএ আদালত। আদালতের রায়ে গোটা সনাতনী খুশি হয়েছেন।

এদিন তিনি আরও বলেন, ওই ঘটনায় প্রজ্ঞা এবং প্রাক্তন সেনা আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল প্রসাদশ্রীকান্ত পুরোহিতকে নিশানা করা হয়েছিল। যেই মোটরসাইকেলে বোমা রাখা ছিল, সেটি প্রজ্ঞার নামে নথিভুক্ত ছিল বলে তদন্তে উঠে আসে। অভিযোগ উঠেছিল যে, বিস্ফোরণের পরিকল্পনা করেছিলেন প্রজ্ঞাই। কিন্তু আদালত জানিয়েছে, ফরেন্সিক পরীক্ষায় বাইকটি যে প্রজ্ঞার, তা প্রমাণিত হয়নি। আদালতের এ-ও পর্যবেক্ষণ, প্রজ্ঞা বিস্ফোরণের ঘটনার দু’বছর আগেই সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন।

তাঁর কথায়, বিগত দিনে কংগ্রেস ভোট ব্যাঙ্কের রাজনীতি করার জন্যই এই ষড়যন্ত্র করেছিল। দীর্ঘ ১৭ বছর ধরে সনাতন সন্ত্রাস দেশবাসীর উপর অত্যাচার চালিয়েছে, দুই দিন আগে সেই অভিযোগের খন্ডন হয়েছে, দাবি করেন তিনি।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top