News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছাত্র-ছাত্রীর বরাদ্দ চাল ডাল বাজারে বিক্রি করার অভিযোগ, কাঠগড়ায় দিদিমণি
Image

ছাত্র-ছাত্রীর বরাদ্দ চাল ডাল বাজারে বিক্রি করার অভিযোগ, কাঠগড়ায় দিদিমণি

আগরতলা, ২ আগস্ট: স্কুলে শিক্ষক আছে কিন্তু ছাত্র-ছাত্রী দেখা নেই। সেন্টারের দিদিমণি আন্না বেগম ছাত্র-ছাত্রীর বরাদ্দ চাল ডাল বাজারে বিক্রি করেন বলে অভিযোগ। এমনকি, মাতাবাড়ি সিডিপিও অন্তর্গত পশ্চিম খিলপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণির বিরুদ্ধে বহু অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, সেন্টারের দিদিমণি আন্না বেগম সেন্টারে আসে না। মনে চাইলে তার সময় মতন সেন্টারে যায়। সকাল সাতটা থেকে অঙ্গনওয়াড়ি সেন্টার খোলার কথা থাকলেও দিদিমণি সময় কখনো নয়টা আবার কখনো বারোটা সময়। দিদিমনির ঘর হাজির থাকার কারনে সেন্টারে দেখা পাওয়া যায় না ছাত্রছাত্রী। তাই সেন্টারের দিদিমণি আন্না বেগম ছাত্র-ছাত্রীর বরাদ্দ চাল ডাল বাজারে বিক্রি করেন এমনই অভিযোগ দিদিমণি চাল বিক্রি ঘটনা। মাতাবাড়ি সিডিপিও অন্তর্গত পশ্চিম খিলপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণির বিরুদ্ধে বহু অভিযোগ উঠেছে।

আরও জানা গিয়েছে, গত তিন মাস ধরে শিশুদের প্রোটিন খাদ্য ডিম সুজি দেওয়া হচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ। আজ সকাল সাত ঘটিয়া থেকে ৯ ঘটিকা পর্যন্ত সেন্টারে দিদিমনির উপস্থিতি না দেখতে পেয়ে সেন্টারে হেলপারের মাধ্যমে ফোন করে খবর দিলেই তিনি সেন্টারে ছুটে যান। দিদিমনি বলেন, তিনি অসুস্থ রয়েছেন, তাই কিছুদিন ধরে সেন্টারে আসতে দেরি হয়। এমনকি যারা তার বিরুদ্ধে অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যা বলে। তাছাড়া তিনি বলেন সরকার গত চার মাস ধরে বিল দিচ্ছে না, তাই এপ্রিল মাস থেকে শিশুদের ডিম দেওয়া হচ্ছে না।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top