News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রদ্যোতের নেতৃত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাতে তিপ্রা মথার প্রতিনিধি দল
Image

প্রদ্যোতের নেতৃত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাতে তিপ্রা মথার প্রতিনিধি দল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগস্ট : আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করেছে তিপ্রা মথার এক প্রতিনিধি দল। ওই প্রতিনিধি দলে ছিলেন দলের প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন, সাংসদ কৃতি দেবী দেববর্মণ, বিধায়ক রঞ্জিত দেববর্মা, ত্রিপুরার প্রতি মন্ত্রী বৃষকেতু দেববর্মা সহ দলের অন্যান্য সদস্যরা। এদিনের বৈঠকে তিপ্রাসা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বৈঠক শেষে নিজ সামাজিক মাধ্যমে প্রদ্যোত কিশোর দেববর্মন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে এদিনের সাক্ষাৎ খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে। এদিন তিপ্রাসা চুক্তি বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রী আশ্বস্ত করেছেন, যে তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি দেখবেন। তিপ্রাসা জনগণের প্রতি ভারত সরকারের প্রতিশ্রুতি বজায় রাখা হবে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, তিপ্রা মথার এই প্রতিনিধি দল এদিন দিল্লিতে সাংসদ বিপ্লব কুমার দেব এর সঙ্গেও সাক্ষাৎ করেছেন। সেখানেও রাজ্যের রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

Releated Posts

ট্রাম্পের দাবি: ইরান চুক্তির ফলে হরমুজ প্রণালী হবে ‘চিরস্থায়ীভাবে টোলমুক্ত’

ওয়াশিংটন, ১৫ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছেন, তাঁর প্রশাসন ও ইরান-এর মধ্যে হওয়া চুক্তির…

ByBySandeep Biswas Jun 15, 2026

প্রধানমন্ত্রী পরিকল্পনা নিয়েছেন সারা দেশে ৩ কোটি লাখপতি দিদি তৈরী করবেন :অর্থমন্ত্রী

আগরতলা, ১৫ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলা। তিনি সবকা সাথ, সবকা…

ByByNews Desk Jun 15, 2026

কৃষিপণ্য উৎপাদনে ভারত বিশ্বের শীর্ষে, কৃষকদের আয়ও বেড়েছে: কৃষি মন্ত্রী 

আগরতলা, ১৫ জুনঃ ধান, আম, মশলা-সহ একাধিক কৃষিপণ্যের উৎপাদনে ভারত আজ বিশ্বের শীর্ষস্থান অধিকার করেছে। একই সঙ্গে কৃষকদের…

ByByNews Desk Jun 15, 2026

বর্ষার মরশুমে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির দ্রুত সংস্কারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৫ জুন : রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পর্যালোচনার উদ্দেশ্যে…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top