News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে সিপিআইএমের মিছিল
Image

স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে সিপিআইএমের মিছিল

আগরতলা, ৩১ জুলাই : বর্তমানে ত্রিপুরা বিদ্যুতের স্মার্ট মিটার নিয়ে উশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। আর এই সমস্ত বিষয়কে হাতছাড়া করতে চাইছে না রাজ্যের বিরোধী দল সিপিআইএম। জনগণের চিৎকার লাঞ্ছনার বিভিন্ন বিষয়বস্তু নিয়ে সরব হলেন সিপিআইএম দল‌। বৃহস্পতিবার দুপুরে স্মার্ট মিটার বসানো সিদ্ধান্ত বাতিল করা, বর্ধিত জলকর, বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির উদ্যোগে বিশ্রামগঞ্জ বাজার কাঁপিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সভা আয়োজন করেন।

প্রথমে মিছিলটি বিশ্রামগঞ্জ দুর্গাদাস শিকদার স্মৃতি ভবন সিপিআইএম জেলা কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্রামগঞ্জ বাজারে বিভিন্ন পদ কাঁপিয়ে জেলা কার্যালয়ের সামনে এক পথসভায় মিলিত হন। উক্ত মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ভানু লাল সাহা, সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক পার্থ প্রতিম মজুমদার, সিপিএম সিপাহীজলা জেলা কমিটির সম্পাদক সহ অন্যান্য নেতৃত্বরা।

Releated Posts

ডিওয়াইএফআই অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে রক্তদান শিবির

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: গণতান্ত্রিক যুব ফেডারেশন অফ ইন্ডিয়া (ডিওয়াইএফআই)-এর অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top