News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্মার্ট মিটার নিয়ে নাজেহাল পশ্চিম পিলাক এলাকায় অধিকাংশ লোকজন
Image

স্মার্ট মিটার নিয়ে নাজেহাল পশ্চিম পিলাক এলাকায় অধিকাংশ লোকজন

আগরতলা, ২৪ জুলাই : রাজ্যে সর্বত্র স্মার্ট মিটার নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এদিকে,স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছে পশ্চিম পিলাক এলাকার লোকজন। তাঁদের অভিযোগ, স্মার্ট মিটারে স্থায়ী চার্জ, বিভিন্ন, ফুয়েল চার্জ সহ আরো অন্যান্য চার্জ দিতে হচ্ছে।

এলাকাবাসীদের অভিযোগ, গ্রাহকরা যে পরিমান বিদ্যুৎ ব্যবহার করছে তার থেকে বেশি পরিমানে চার্জ দিতে হচ্ছে। বিগত দিনে এমন দেখা যেত না। তাই স্মার্ট মিটার বসানোর পর থেকে লোকজনদের যে পরিমানে বিল আসছে তা সকলের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের পশ্চিম পিলাক এলাকায় অধিকাংশ লোকজন দৈনিক কাজ করে নিজেদের পরিবার পরিচালনা করেন। এরই মধ্যে দেখা যায় এই এলাকায় স্মার্ট মিটার বসানোর পর এলাকার লোকজনদের যে পরিমানে বিল আসছে এতে করে সকলকে বিল পরিশোধ করে পরিবার চালানো কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

জানা গিয়েছে, ওই এলাকার এক ব্যক্তির এক লক্ষ টাকার অধিক বিদ্যুতের বিল এসেছে। তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে স্মার্ট মিটারের বিরোধীতা করেন এবং এই বিল যন্ত্রনা থেকে পরিত্রানের জন্য স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া ও রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর নিকট আবেদন জানান। এখন দেখার বিষয় পশ্চিম পিলাক এলাকার লোকজনের সার্বিক সহযোগীতায় বিদ্যুৎ দপ্তর কিপ্রকার পদক্ষেপ গ্রহন করে।

Releated Posts

১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি’র কম্বাইন্ড বার্ষিক প্রশিক্ষণ শিবির শুরু

আগরতলা, ৯ এপ্রিল: ১৩ ত্রিপুরা ব্যাটেলিয়ান এনসিসি’র উদ্যোগে আজ থেকে শহীদ ভগৎ সিং যুব আবাসে এনসিসি ক্যাডেটদের নিয়ে…

ByByReshmi Debnath Apr 9, 2026

মথার বিদায় নিশ্চিত, আগামী ১২ এপ্রিল ইতিহাস সৃষ্টি করবে এডিসির জনগণ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ এপ্রিল: ভ্রষ্টাচার, মিথ্যাচার সহ বিগত দিনে যে ধরনের কাজ করেছে মথা এর জন্য এবার এডিসিতে তাদের…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

যাত্রাপুরে নতুন ওসির ঝটিকা সাফল্য: ৩২ কেজি গাঁজা ও গাড়িসহ কুখ্যাত পাচারকারী গ্রেফতার

আগরতলা, ৯ এপ্রিল: রাজ্যে নেশা বিরোধী অভিযানে ফের উল্লেখযোগ্য সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। দায়িত্ব নেওয়ার মাত্র ২৪…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

ধর্মনগরে দুঃশাসনের অবসান হবেই, জনগণের জয় নিশ্চিত : সিপিআই(এম) প্রার্থী

ধর্মনগর, ৯ এপ্রিল: ধর্মনগর উপ নির্বাচনে জনগণের জয় নিশ্চিত। মানুষ এখন মুক্তি চাইছে, আর দুঃশাসনের অবসান হবেই। আজ…

ByByTaniya Chakraborty Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top