News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পানীয় জলের অভাবে ফের রাস্তা অবরোধে সামিল হলেন স্থানীয়রা
Image

পানীয় জলের অভাবে ফের রাস্তা অবরোধে সামিল হলেন স্থানীয়রা

কৈলাসহর, ২২ জুলাই: পানীয় জলের অভাবে ফের রাস্তা অবরোধে সামিল হলেন স্থানীয়রা। মঙ্গলবার সকালে কৈলাসহর পুর পরিষদের ১৫ ও ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধে সামিল হন। এদিন লক্ষ্মীনারায়ণ বাড়ি সংলগ্ন জেবি স্কুলের পাশে রাস্তায় জলের কলসি নিয়ে পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধে করেন প্রমীলা বাহিনী।

স্থানীয়দের অভিযোগ, জলকর নিয়মিত পরিশোধ করছেন তারা, কিন্তু প্রতিদিন স্বাভাবিক যে জল সরবরাহ করার কথা সেটিও পাচ্ছেন না তারা। দিনে দুইবার স্বাভাবিকভাবে জল দেওয়ার কথা থাকলেও মাত্র সকালে ১০-১৫ মিনিটের জন্য জল দেওয়া হয়। এত পরিবারের পক্ষে এই জলে নিজেদের দৈনন্দিন চাহিদা মেটানো অসম্ভব। এই বিষয়ে স্থানীয় দপ্তর, কাউন্সিলার সোহ প্রত্যেকে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না। তাই বাধ্য হয়ে তারা এদিন স্বাভাবিক পানীয় জলের দাবিতে পথ অবরোধে সামিল হয়েছেন। এছাড়াও ১০ মিনিট যে জল দেওয়া হয় সেটিও পরিশ্রুত নয়, ফলে বাচ্চারা বিভিন্ন রোগের সম্মুখীন হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তাদের আরো অভিযোগ, রাস্তা নির্মাণের জলের পাইপ স্থানান্তরিত করা হয়েছিল, সেটিকে পুনরায় সঠিকভাবে লাগানো হয়নি, যার ফলে এই সমস্যার সৃষ্টি হয়েছে।

এদিকে এবিষয়ে জানতে চাওয়া হলে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান, যে জলের প্ল্যান্ট থেকে আগে জল দেওয়া হতো, সেটি বর্তমানে বিকল হয়ে আছে। বর্তমানে যে জলের প্ল্যান্ট থেকে জল দেওয়া হচ্ছে সেটি এই এলাকা থেকে অনেকটা দূরে। ফলে যদি কোনদিন বিদ্যুৎজণিত অথবা অন্য কোনো সমস্যা থাকে তাতে জলের মাত্রা কমে যায়। অবিলম্বে বিকল প্ল্যান্টটি সারাই করে জল প্রদান স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে এই আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করেছেন স্থানীয়রা।

Releated Posts

উত্তর লালছড়িতে উত্তেজনা, ভোটকে ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি

আগরতলা, ১২ এপ্রিল: এডিসি নির্বাচনের দিন উত্তর লালছড়ি এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সাধারণ এলাকার কিছু…

ByByReshmi Debnath Apr 12, 2026

এডিসি নির্বাচন: দুপুর ১ টা পর্যন্ত ভোটের হার ৬৫ শতাংশ

আগরতলা, ১২ এপ্রিল: বেলা যতো গড়াচ্ছে এডিসি নির্বাচনে ভোটের হারও পাল্লা দিয়ে বাড়ছে। রাজ্য নির্বাচনের কমিশনের তথ্য অনুযায়ী,…

ByByReshmi Debnath Apr 12, 2026

মান্দাইয়ে ভোট দিলেন প্রদ্যোত কিশোর দেববর্মন, জয়ের ব্যাপারে আশাবাদী

আগরতলা, ১২ এপ্রিল: মান্দাইয়ে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন তিপরা মথা দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন। রবিবার সকালেই…

ByByReshmi Debnath Apr 12, 2026

(updated) এডিসি নির্বাচনকে কেন্দ্র করে রণক্ষেত্র দয়ালপাড়া: বোমা, গুলি, টিয়ার গ্যাস নিক্ষেপ

বক্সনগর, ১২ এপ্রিল: স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনকে ঘিরে রবিবার ১৯ আমতলী–গোলাঘাটি কেন্দ্রের অন্তর্গত ৪০ নং বুথের দয়ালপাড়ায়…

ByByReshmi Debnath Apr 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top