News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিশালগড় মহকুমা আদালতে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
Image

বিশালগড় মহকুমা আদালতে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

আগরতলা, ২২ জুলাই : বিশালগড়ে ইতিহাস সৃষ্টি করলো চোরের দল। নৈশকালীন পাহারাদার থাকা সত্ত্বেও বিশালগড় মহকুমা আদালতে হানা দিয়েছে চোরের দল। চোরের দল বিভিন্ন সামগ্রী নিয়ে পালিয়ে যাবার আগে আগুন লাগিয়ে দেয়। তবে আগুনে তেমন কোন ক্ষয়ক্ষতি না হলেও এই চুরি কান্ড জন্ম দিল হাজারো প্রশ্ন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, সোমবার রাতে বিশালগড় মহকুমা আদালতে হানা দেয় চোরের দল। চোরের দল হানা দিয়ে বেশ কিছু নথিপত্র তছনছ করে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।বিশালগড় বার অ্যাসোসিয়েশন সংলগ্ন মুহুরী অ্যাসোসিয়েশনের কক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র সহ কিছু নথিপত্র উধাও হয়ে গিয়েছে। প্রশ্ন উঠছে মহকুমা আদালতে নৈশকালীন পাহারাদার থাকা সত্ত্বেও কিভাবে এই চুরির ঘটনা সংঘটিত হল।

তাছাড়া, যে জায়গায় আদালত পর্যন্ত সুরক্ষিত নয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কতটুকু, বলে প্রশ্ন উঠেছে।

Releated Posts

উত্তর লালছড়িতে উত্তেজনা, ভোটকে ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি

আগরতলা, ১২ এপ্রিল: এডিসি নির্বাচনের দিন উত্তর লালছড়ি এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সাধারণ এলাকার কিছু…

ByByReshmi Debnath Apr 12, 2026

এডিসি নির্বাচন: দুপুর ১ টা পর্যন্ত ভোটের হার ৬৫ শতাংশ

আগরতলা, ১২ এপ্রিল: বেলা যতো গড়াচ্ছে এডিসি নির্বাচনে ভোটের হারও পাল্লা দিয়ে বাড়ছে। রাজ্য নির্বাচনের কমিশনের তথ্য অনুযায়ী,…

ByByReshmi Debnath Apr 12, 2026

মান্দাইয়ে ভোট দিলেন প্রদ্যোত কিশোর দেববর্মন, জয়ের ব্যাপারে আশাবাদী

আগরতলা, ১২ এপ্রিল: মান্দাইয়ে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন তিপরা মথা দলের সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন। রবিবার সকালেই…

ByByReshmi Debnath Apr 12, 2026

(updated) এডিসি নির্বাচনকে কেন্দ্র করে রণক্ষেত্র দয়ালপাড়া: বোমা, গুলি, টিয়ার গ্যাস নিক্ষেপ

বক্সনগর, ১২ এপ্রিল: স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনকে ঘিরে রবিবার ১৯ আমতলী–গোলাঘাটি কেন্দ্রের অন্তর্গত ৪০ নং বুথের দয়ালপাড়ায়…

ByByReshmi Debnath Apr 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top