News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুলিশ ও বাম বিধায়কের তর্কবিতর্ক, ফুটবল খেলা নিয়ে উত্তেজনা
Image

পুলিশ ও বাম বিধায়কের তর্কবিতর্ক, ফুটবল খেলা নিয়ে উত্তেজনা

আগরতলা, ২১ জুলাই : রাজ্যজুড়ে নারী নির্যাতন, কিশোর অপরাধ, ছিনতাইসহ একের পর এক ঘটনা প্রশাসনের ব্যর্থতা সামনে এনে দিচ্ছে, সেখানে কিছু পুলিশের ‘পদধ্বনি’ এবার গিয়ে পৌঁছাল গ্রামীণ ফুটবল মাঠে। ঘটনাটি আজ যুবরাজনগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত “কালা মিয়া প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্ট ২০২৫” ঘিরে।

জীবন সাথী ওয়েলফেয়ার সোসাইটি (ক্লাব)” আয়োজিত এই প্রতিযোগিতার শুভ উদ্বোধনী ম্যাচ ঘিরে মাঠে উপচে পড়ে জনসমাগম—আবাল-বৃদ্ধ-বনিতা সকলেই মেতে ওঠেন খেলার উন্মাদনায়।

খেলার ঠিক শুরুতেই মাঠে হাজির হন ধর্মনগর থানার এসআই বিশ্বজিৎ দাস। অভিযোগ, আয়োজকদের পক্ষ থেকে পূর্বেই অনুমতি চাওয়া ও মৌখিক সম্মতি পাওয়া সত্ত্বেও এসআই মশাই ম্যাচ বন্ধ করে দেওয়ার হুমকি দেন এবং খেলা বানচালের চেষ্টা করেন। স্থানীয়রা জানান, খেলার অনুমতি সংক্রান্ত কোনও আইনি জটিলতা ছিল না। তা সত্ত্বেও, এসআই-র আচরণকে তাঁরা ‘অপ্রয়োজনীয় ক্ষমতা প্রদর্শন’ বলে অভিহিত করেছেন।

এসআই এর এই ধরনের আচরণের সময় খেলার মাঠে উপস্থিত হন স্থানীয় বিধায়ক তথা উদ্বোধক শৈলেন্দ্র চন্দ্র নাথ। গ্রামবাসী ও বিধায়ক একজোট হয়ে প্রতিবাদ জানালে শেষ পর্যন্ত এসআই বিশ্বজিৎ দাস পিছু হটতে বাধ্য হন এবং আয়োজকদের পরিকল্পনা মাফিক ফুটবল ম্যাচ চলতে থাকে।

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026

একগুচ্ছ সমস্যায় রামকৃষ্ণ মহাবিদ্যালয়, বিক্ষোভে এবিভিপি

কৈলাসহর, ১১ আগস্ট: পানীয় জল থেকে শুরু করে নিরাপত্তা, একাধিক সমস্যায় জর্জরিত কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়। দীর্ঘদিন ধরে কলেজের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

চার মাস ধরে জলে ডুবে একমাত্র যাতায়াতের রাস্তা, দুর্ভোগে দুরাই শিববাড়ির ছয় পরিবার

আগরতলা, ১১ আগস্ট: বাড়িঘরে যাতায়াতের একমাত্র রাস্তা দীর্ঘদিন ধরে জলের নিচে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন দুরাই শিববাড়ি পঞ্চায়েত…

ByByReshmi Debnath Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ছাত্রদের ব্যবহার করছে কংগ্রেস : সুশান্ত চৌধুরী

আগরতলা, ১১ আগস্ট: রাজনৈতিক স্বার্থে ছাত্রদের ব্যবহার করছে কংগ্রেস। কারণ, দিল্লিতে ছাত্র আন্দোলনকে একভাবে দেখা হলেও ঝাড়খণ্ডে একই…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

একগুচ্ছ সমস্যায় রামকৃষ্ণ মহাবিদ্যালয়, বিক্ষোভে এবিভিপি

কৈলাসহর, ১১ আগস্ট: পানীয় জল থেকে শুরু করে নিরাপত্তা, একাধিক সমস্যায় জর্জরিত কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়। দীর্ঘদিন ধরে কলেজের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

স্মার্ট মিটার ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে কাঞ্চনবাড়িতে দিনভর বিক্ষোভ

আগরতলা, ১১ আগস্ট: স্মার্ট মিটার বাতিল, অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধি এবং রিচার্জ সংক্রান্ত নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top