ডিপিইসচিবের উদ্যোগে সিপিএসই-গুলিতে শিল্প ৪.০ গ্রহণ বিষয়ককর্মশালা অনুষ্ঠিত

 নয়াদিল্লি,১৯ জুলাই : উদ্ভাবন এবং স্মার্ট উৎপাদনকেউৎসাহিত করার লক্ষ্যে একটিকৌশলগত পদক্ষেপ হিসেবে, ভারত সরকারের অর্থমন্ত্রকের অধীনস্থ পাবলিক এন্টারপ্রাইজেস ডিপার্টমেন্টগতকাল নয়াদিল্লিতে ‘শিল্প ৪.০’বিষয়ক একটি কর্মশালার আয়োজনকরে। দিনব্যাপীএই কর্মশালায় শক্তি, বিদ্যুৎ, নির্মাণ,পরিকাঠামো, টেলিকম এবং পরিষেবাগুলিরমতো বিভিন্ন ক্ষেত্রে শিল্প ৪.০প্রযুক্তি গ্রহণ ও প্রসারেরকৌশল নিয়ে আলোচনা করতেবিশেষজ্ঞ, নীতিনির্ধারক এবং কেন্দ্রীয় সরকারিউদ্যোগের নেতৃত্ব একত্রিত হয়েছিলেন। ডিপিইসচিব কে. মোজেস চালাইকর্মশালাটির উদ্বোধন করেন। তিনিচতুর্থ শিল্প বিপ্লব কেএকটি জাতীয় মিশন হিসেবেগ্রহণ করার গুরুত্বের ওপরজোর দেন এবং ‘হোল-অফ-সিপিএসইএস’ পদ্ধতিরপ্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনিসকল সিপিএসই-কে কৃত্রিম বুদ্ধিমত্তা,ইন্টারনেট অফ থিংস, ডিজিটালটুইনস, থ্রিডি প্রিন্টিং এবংফাইভ-জি-সক্ষম স্মার্টঅবকাঠামোকে তাদের কার্যক্রমে একীভূতকরার জন্য সহযোগিতা করতেআহ্বান জানান। তিনিআরও উল্লেখ করেন যে,ভবিষ্যতের সিপিএসই সমঝোতা স্মারক মূল্যায়নকাঠামোতে শিল্প ৪.০অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনাকরা হচ্ছে এবং এরপ্রাথমিক গ্রহণ বিশ্ব প্রতিযোগিতামূলকতাবাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ হবে। কর্মশালায়বিশেষজ্ঞদের উপস্থাপনার অংশ হিসেবে, স্থাপনাবিশেষজ্ঞ এ. আনন্দ ডিজিটালডিজাইনিং, রিভার্স ইঞ্জিনিয়ারিং এবং থ্রিডি প্রিন্টিংয়েরবিভিন্ন শিল্প ক্ষেত্রে প্রয়োগও মাঠ পর্যায়ের স্থাপনারসমৃদ্ধ অভিজ্ঞতা ভাগ করে নেন। তিনিভারতের প্রথম ফাইভ-জিল্যাব এবং থ্রিডি প্রিন্টিংসেন্টার অফ এক্সিলেন্স থেকেপ্রাপ্ত তথ্যের ওপর ভিত্তিকরে আলোচনা করেন।এসপিএ-র সহযোগী অধ্যাপকডঃ প্রভজোত সিং সুগা পরিকাঠামো,প্ল্যান্ট ম্যানেজমেন্ট এবং দুর্যোগ স্থিতিস্থাপকতায়ডিজিটাল টুইন প্ল্যাটফর্মের রূপান্তরমূলকসম্ভাবনার ওপর আলোকপাত করেন। এছাড়াও,এআই বিশেষজ্ঞ মিস বিদুষী চতুর্বেদীভবিষ্যদ্বাণীমূলক বিশ্লেষণ, সম্পদ অপ্টিমাইজেশন এবংবুদ্ধিমান সিদ্ধান্ত গ্রহণের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাএবং মেশিন লার্নিং ব্যবহারেরবিষয়ে বক্তব্য রাখেন। পাওয়ারগ্রিড,এইচএসসিসি এবং বিএসএনএল-এরমতো সিপিএসইগুলি তাদের অভিজ্ঞতা বিনিময়েরমাধ্যমে এআই-চালিত রক্ষণাবেক্ষণ,ডিজিটাল সিমুলেশন এবং থ্রিডি প্রিন্টিং-সক্ষম সাপ্লাই চেইনেরসফল পাইলট প্রকল্পগুলি তুলেধরে। এনটিপিসি,এনএইচপিসি, গেইল, কনকর, আইআরসিটিসি,রাইটস, এএআই  এবংওয়াপকস  সহশীর্ষস্থানীয় সিপিএসই-গুলির চেয়ারম্যান ওব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালকরা সক্রিয়ভাবেএই কর্মশালায় অংশ নেন।তারা কৌশলগত রোডম্যাপ, সক্ষমতাবৃদ্ধি এবং শিল্প ৪.০-এর ক্ষেত্র-নির্দিষ্ট গ্রহণ নিয়ে আলোচনায়নিযুক্ত হন। এইআলোচনাগুলি তেল ও গ্যাস,রেলওয়ে, খনিজ, স্বাস্থ্য, হস্তশিল্পএবং পরিকাঠামোর মতো মূল ক্ষেত্রগুলিতে৪আইআর প্রযুক্তির প্রাসঙ্গিকতাকে পুনরায় নিশ্চিত করেছে, যা ডিআরপিইকনসেপ্ট পেপার এবং ইভেন্টেশেয়ার করা অ্যাডাপশন পোটেনশিয়ালম্যাট্রিক্সেও উল্লেখ করা হয়েছে। ডিআরপিইসিপিএসই-গুলিকে কর্মক্ষম শ্রেষ্ঠত্বএবং টেকসই উন্নয়নের জন্যশিল্প ৪.০ ব্যবহারকরতে সহায়তা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্তকরেছে। এইকর্মশালাটি সিপিএসই বাস্তুতন্ত্র জুড়ে সম্মিলিত প্রচেষ্টাএবং কৌশলগত বাস্তবায়নের মাধ্যমেএই স্বপ্নকে বাস্তবায়িত করার দিকে একটিগুরুত্বপূর্ণ পদক্ষেপ চিহ্নিত করে। এইকর্মশালার ধারাবাহিকতা দেশের বিভিন্ন অঞ্চলেসিপিএসইগুলির জন্য আগস্ট ২০২৫-এর মধ্যে সম্পন্নহওয়ার কথা রয়েছে।