News Flash

  • Home
  • দেশ
  • পাঞ্জাব : ঘুষকাণ্ডে ডিএসপি রাজনপাল গ্রেফতার, ১ লক্ষ টাকা ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে মামলা
Image

পাঞ্জাব : ঘুষকাণ্ডে ডিএসপি রাজনপাল গ্রেফতার, ১ লক্ষ টাকা ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে মামলা

ফরিদকোট(পাঞ্জাব), ৪ জুলাই : মহিলা সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে দায়িত্বপ্রাপ্ত ফরিদকোটের ডিএসপি রাজনপালকে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, নিজের বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতির মামলাটি চাপা দিতে তিনি ১ লক্ষ টাকা ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন।

জানা গিয়েছে, ফরিদকোটের এসএসপি অফিসে ডিএসপি রাজনপাল নিজেই এই ঘুষ দেওয়ার চেষ্টা করেন, যাতে অভিযোগকারী তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেয়। তবে পুলিশের দ্রুত পদক্ষেপে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে।

এই অভিযোগের সূত্রপাত পাক্কা গ্রামের কিরণজিৎ কৌরের অভিযোগ থেকে। তাঁর ভাই করমতেজ সিং অভিযোগ করেন, রাজনপাল একটি বৈবাহিক বিবাদের মামলায় পদক্ষেপ নিতে তাঁদের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ দাবি করেন। ঘুষ দেওয়ার পরেও কোনও পদক্ষেপ নেননি ডিএসপি।

বিষয়টি ফারিদকোটের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ ডঃ প্রজ্ঞা জৈনের কাছে পৌঁছলে ডিএসপি রাজনপাল অভিযোগটি ধামাচাপা দিতে এসএসপির রিডার এএসআই জসবিন্দর সিং-কে ১ লক্ষ টাকা ঘুষ দেওয়ার চেষ্টা করেন।

এই ঘটনায় পাঞ্জাব সরকারের পক্ষ থেকে ডিএসপির বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান-এর নেতৃত্বাধীন সরকার স্পষ্ট জানিয়েছে, যেই হোন না কেন, দুর্নীতিতে জড়িত থাকলে কাউকে রেয়াত করা হবে না।

Releated Posts

দ্বারকায় চোর গ্রেফতার, উদ্ধার ছুরি, চুরি যাওয়া মোবাইল ও মোটরসাইকেল

নয়াদিল্লি, ১১ এপ্রিল (আইএএনএস): দিল্লির দ্বারকা জেলায় বড় সাফল্য পেল পুলিশ। এক ২৩ বছরের অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে,…

ByByNews Desk Apr 11, 2026

কসবা কেন্দ্র নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ শুভেন্দু অধিকারীর, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে আপত্তি

কলকাতা, ১১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ ২৪ পরগনার কসবা বিধানসভা কেন্দ্রে সেক্টর অফিসার/সহকারী হিসেবে চুক্তিভিত্তিক…

ByByNews Desk Apr 11, 2026

মধ্যপ্রদেশের মৈহারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত কমপক্ষে ১৫

মৈহার (মধ্যপ্রদেশ), ১১ এপ্রিল (আইএএনএস) : মধ্যপ্রদেশের মৈহার এলাকায় শনিবার সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত…

ByByNews Desk Apr 11, 2026

বিশ্ব হোমিওপ্যাথি দিবসে আয়ুষ ব্যবস্থার গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদী, ‘বিকশিত ভারত’ লক্ষ্যে ভূমিকার কথা উল্লেখ

নতুন দিল্লি, ১০ এপ্রিল (আইএএনএস): বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় হোমিওপ্যাথির ভূমিকা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top