News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সিপাহিজলা জেলাশাসক অফিসে বৈঠক করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী
Image

সিপাহিজলা জেলাশাসক অফিসে বৈঠক করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

আগরতলা, ২৫ জুন : জনজাতিদের জীবন যাপনের মৌলিক অধিকার, সমস্যা নিরসন পাশাপাশি আর্থিক ভাবে স্বনির্ভর করার লক্ষ্যে রাজ্যজুড়ে ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান শুরু হয়েছে। আজ ওই অভিযানকে ঘিরে সিপাহিজলা জেলাশাসক অফিসে বৈঠক করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিন শ্রীচৌধুরী বলেন, রাজ্যের জনজাতি অংশের মানুষদের জীবন যাপনের মৌলিক অধিকার, সমস্যা নিরসন পাশাপাশি আর্থিক ভাবে স্বনির্ভর করার লক্ষ্যে রাজ্যজুড়ে ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান শুরু হয়েছে। ওই অভিযান ১৫ জুন থেকে ৩০-শে জুন পর্যন্ত চলবে।

তাঁর কথায়, এই অভিযানের মাধ্যমে প্রশাসন প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের কাছে পৌঁছে যাচ্ছে এবং সচেতনতামূলক শিবির আয়োজনের মাধ্যমে সরকার এবং জনগণের মধ্যে একটি প্রত্যক্ষ সংযোগ স্থাপন করে চলছে। আজ সিপাহীজলা জেলা শাসকের কনফারেন্স হল ঘরে জেলা পরিষদের সভাধিপতি, বিধায়ক-বিধায়িকাগণ ও বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে “ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান” এর জেলা ভিত্তিক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকের আয়েজন করা হয়েছে।

Releated Posts

প্রশাসনিক সংস্কার, ব্যবসা ও জীবনযাত্রার সহজীকরণ নিয়ে শীর্ষ সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস) : পরবর্তী প্রজন্মের প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারের রূপরেখা নির্ধারণে কেন্দ্রীয় সরকারের সব মন্ত্রক ও…

ByBySandeep Biswas Jun 30, 2026

ত্রিপুরায় স্ব- সহায়ক দলের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী

আগরতলা, ৩০ জুন,২০২৬: কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শ্রীমতী অন্নপূর্ণা দেবী বলেছেন, ২০৪৭ সালে বিকশিত ভারত গঠন…

ByByReshmi Debnath Jun 30, 2026

চার বছরে সাইবার প্রতারণায় ত্রিপুরায় ৮৩ কোটিরও বেশি টাকার ক্ষতি, দ্রুত অভিযোগ জানানোর আহ্বান ডিজিপির

আগরতলা, ৩০ জুন: গত চার বছরে সাইবার প্রতারণার কারণে ত্রিপুরায় ৮৩ কোটিরও বেশি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এই…

ByByTaniya Chakraborty Jun 30, 2026

ডাক্তার দেখাতে গিয়ে আরও অসুস্থ রোগীরা, জিবি হাসপাতালে উপচে পড়া ভিড়, চরম ভোগান্তি

আগরতলা, ৩০ জুন: চিকিৎসকদের প্রাইভেট চেম্বার বন্ধ থাকার প্রভাব এবার স্পষ্টভাবে পড়তে শুরু করেছে জিবি হাসপাতালে। মঙ্গলবার সকাল…

ByByTaniya Chakraborty Jun 30, 2026
Scroll to Top