News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ইসকনের ১১ তম রথযাত্রা উৎসব আগামী ২৭ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে
Image

ইসকনের ১১ তম রথযাত্রা উৎসব আগামী ২৭ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে

আগরতলা, ২৫ জুন : আগামী ২৭শে জুন রথযাত্রা। এবছর ইসকন মিশন তাদের ১১ তম রথযাত্রা অনুষ্ঠিত করতে চলেছে। সারা পৃথিবীর মোট ১২১ টি দেশে ইসকনের রথযাত্রা বের হবে শুক্রবার। আগরতলার ইসকনের রথযাত্রা পূর্বাশা প্রাঙ্গণ থেকে বের হবে। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্যরা। আজ পূর্বাশা প্রাঙ্গনে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানায় ইসকন মিশনের ত্রিপুরা রিজিওনাল সেক্রেটারি মায়াপুর আশ্রম নিবাসী ভক্তি বিজয় ভাগবত স্বামী।

এদিন তিনি আরও বলেন, উল্টো রথের দিন উপস্থিত থাকবেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু , উপস্থিত থাকবেন সাংসদ বিপ্লব কুমার দেব সহ অন্যান্যরা।
বিশ্বব্যাপী ১০০টিরও অধিক দেশে ইসকন কর্তৃক জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উদযাপন করা হয়। তারই অংশ হিসেবে আগরতলায় আয়োজিত এই উৎসব সকল শ্রেণির মানুষের জন্য আনন্দ ও আধ্যাত্মিকতার এক মহামিলন ক্ষেত্র হয়ে উঠবে।

এদিন তিনি আরও বলেন, এই রথযাত্রা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সমাজে শান্তি, কল্যাণ ও ভ্রাতৃত্বের বার্তা বহন করে। আমাদের প্রার্থনা, শ্রীশ্রী জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা মায়ের কৃপায় ত্রিপুরাবাসী ও সমগ্র মানব সমাজ সর্বাঙ্গীন মঙ্গল ও কল্যাণ লাভ করুক।

Releated Posts

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ৫০ শতাংশ কর্মীর অফিসে উপস্থিতির নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি জ্বালানি সাশ্রয়ের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এই লক্ষ্যে…

ByByReshmi Debnath May 13, 2026

বিজেপির মণ্ডল প্রশিক্ষকদের নিয়ে দুইদিনব্যাপী প্রশিক্ষণ শিবির, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী সহ শীর্ষ নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে:  ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলতে আগামীকাল থেকে…

ByByReshmi Debnath May 13, 2026

রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে এবং এর পরিধি বৃদ্ধির ক্ষেত্রে রাজ্যের বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে এবং এর পরিধি বৃদ্ধির ক্ষেত্রে রাজ্যের বর্তমান সরকার বিশেষ…

ByByReshmi Debnath May 13, 2026

বিশ্বমঞ্চে ত্রিপুরার কুইন আনারস: ২৭ থেকে ২৯ জুন দিল্লিতে তিন দিনের ‘আনারস মহোৎসব’ আয়োজন রাজ্য সরকারের: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৩ মে: বিশ্বব্যাপী কুইন আনারসের প্রসার ঘটাতে আগামী ২৭ থেকে ২৯ জুন দিল্লিতে আনারস মহোৎসব আয়োজনের সিদ্ধান্ত…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top