News Flash

  • Home
  • দিনের খবর
  • সুন্দরগড়ে নকশালবিরোধী অভিযানের সময় আইইডি বিস্ফোরণে শহিদ সিআরপিএফ অফিসার
Image

সুন্দরগড়ে নকশালবিরোধী অভিযানের সময় আইইডি বিস্ফোরণে শহিদ সিআরপিএফ অফিসার

ভুবনেশ্বর, ১৪ জুন : ওড়িশার সুন্দরগড় জেলায় শনিবার ভোরে এক নকশালবিরোধী অভিযানের সময় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে সিআরপিএফ-এর এক অফিসার শহিদ হন। সরকারি সূত্রে জানা গেছে, শহিদ অফিসারের নাম সত‍্যবান কুমার সিং (৩৪)। তিনি ১৩৪ নম্বর সিআরপিএফ ব্যাটালিয়নের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন।

সূত্র অনুযায়ী, সকাল ৬টা নাগাদ রাউরকেলা এলাকার কে বালাং গ্রাম সংলগ্ন জঙ্গলে সিআরপিএফ ও ওড়িশা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)-এর একটি যৌথ দল তল্লাশি অভিযান চালানোর সময় এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে এএসআই সিং-এর বাম পায়ে গুরুতর আঘাত লাগে। সঙ্গে সঙ্গে তাঁকে রাউরকেলার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

উত্তরপ্রদেশের কুশিনগর জেলার বাসিন্দা ছিলেন শহিদ সত‍্যবান কুমার সিং। তাঁর এই আত্মবলিদানে শোকস্তব্ধ সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘটনাস্থল ঘিরে এলাকায় তল্লাশি অভিযান আরও জোরদার করা হয়েছে বলে জানানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং নকশালদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে নিরাপত্তা বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে।

Releated Posts

প্রতিদিন প্রায় ২৮ লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে, কোনও ঘাটতি নেই : ইন্ডিয়ান অয়েল

নয়াদিল্লি, ৩ এপ্রিল : ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) জানিয়েছে, দেশে প্রতিদিন প্রায় ২৮ লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা…

ByBySandeep Biswas Apr 3, 2026

বিশ্বের কাছে ভারতের গুরুত্ব অপরিসীম; তাই আমাদের প্রতিক্রিয়া প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক ও সংযত হতে হবে: সৈয়দ আকবরউদ্দিন

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) :— জাতিসংঘে ভারতের সাবেক স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন বলেছেন যে, দেশের পররাষ্ট্রনীতিতে এখন ক্রমবর্ধমান…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

‘ভয় পেলে চলবে না’: আপে ভাঙন স্পষ্ট, রাঘব চাড্ডাকে কড়া জবাব কেজরিওয়ালের ঘনিষ্ঠদের

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস): আমি আদমি পার্টি (আপ)-এর অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবার প্রকাশ্যে চলে এল। রাজ্যসভার প্রাক্তন ডেপুটি লিডার…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

কেরলে নির্বাচনী উত্তাপ চরমে, শনিবার প্রচারে নামছেন মোদি ও রাহুল

তিরুবনন্তপুরম, ৩ এপ্রিল (আইএএনএস): কেরলে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের উত্তাপ তুঙ্গে। শনিবার একদিনেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top