অবশেষে ব্যাংক থেকে হারিয়ে যাওয়া চেকের টাকা ফেরত পেলেন গ্রাহক

আগরতলা, ৩ মে : পুলিশের সহযোগিতায় খুব অল্প সময়ের মধ্যে ব্যাংকে প্রতারিত হওয়া প্রায় ৮০ হাজার টাকা ফিরে ফেললেন এক গ্রাহক।

উল্লেখ্য, আগরতলায় ইন্ডিয়ান ব্যাংকের ব্রাঞ্চে ৭৯হাজার ৫০০ টাকার চেক জমা দিয়েছিলেন গোপাল দে নামে এক ব্যক্তি। কিন্তু পরবর্তী সময় তিনি জানতে পারেন তার চেক খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে থানায় গোপাল বাবু সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেন। পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করে। শেষ পর্যন্ত ইন্ডিয়ান ব্যাঙ্ক এর পক্ষ থেকে গোপাল দে নামে ওই ব্যক্তিকে টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে। পুলিশের সহযোগিতায় টাকা ফিরে পেয়ে খুশি গোপাল বাবু।